Tuesday, June 23, 2026

ভোররাতে কেষ্টপুরে তৃণমূলের পার্টি অফিস পুড়ে ছাই, অভিযোগের আঙুল বিজেপির দিকে

Date:

Share post:

ফের ভোররাতে শহরে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা। তবে এবার কোনও বাজার, ঝুপড়ি, কারখানা বা বাড়ি নয়, আগুন লাগলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) একটি বড় পার্টি অফিসে। এবং সেই অফিস কার্যত পুড়ে ছাই হয়ে যায়।

শুক্রবার ভোররাতে কেষ্টপুরের (Kestopur) সিদ্ধার্থনগরে তৃণমূলের পার্টি অফিসে আগুন। আগুন নিয়ন্ত্রণে যখন আসে, তার আগে সব শেষ। অফিস-সহ যার মধ্যে থাকা আসবাব পত্র দলীয় পতাকা, পোস্টার, গুরুত্বপূর্ণ নথি, সবই ছাই হয়ে যায়। এই অফিসে বসেন তৃণমূলের কো-অর্ডিনেটর বিকাশ নস্কর ।

আরও পড়ুন:কনকনে শীতের পর্ব শুরু, আরও ৬ ডিগ্রি নামবে পারদ

হঠাৎ কীভাবে আগুন, তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও তৃণমূল এই অগ্নিকাণ্ডের পিছনে বিজেপির (BJP) হাত দেখতে পেয়েছে এবং সরাসরি গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ করেছে। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। এবং বিজেপির দাবি, তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ের ফলে এই অগ্নিকাণ্ড।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...