Friday, June 26, 2026

রাতের কলকাতায় টহলদারি বাড়ানোর নির্দেশ দিলেন নগরপাল

Date:

Share post:

বিধানসভা ভোটের (Assembly Election) আগে এই মুহূর্তে রাজ্য সফরে রয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ফলে একুশের হাইভোল্টেজ নির্বাচনের সলতে যে পাকানো শুরু হয়ে গেল, তা বলাই বাহুল্য। যদিও ভোটের এখনও বাকি বেশ কয়েকমাস। কিন্তু এবার অনেক আগেই থেকেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। সরাসরি প্রভাব পড়েছে কলকাতাতেও (Kolkata)।

এই অবস্থায় রাতের শহরে টহলদারি বাড়ানোর নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার (Commissioner of Kolkata Police) অনুজ শর্মা (Anuj Sharma)। আজ, শুক্রবার বাহিনীর মাসিক অপরাধ সংক্রান্ত বৈঠকে এই নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি মাদক পাচার রুখতে কড়াকড়িরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি থানায় মহিলাদের জন্য পৃথক হেল্প ডেস্ক তৈরিরও নির্দেশ এসেছে কমিশনারের পক্ষ থেকে। সব মিলিয়ে নিরাপত্তার ঘেরাটোপে সেজে উঠছে রাতের শহর।

 

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...