Friday, April 3, 2026

কেন্দ্রের IPS ডেপুটেশন ইস্যুতে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

Date:

Share post:

পশ্চিমবঙ্গে কর্তব্যরত তিন IPS-এর ডেপুটেশন নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে। এবার গড়াতে চলেছে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে মামলাটি শেষপর্যন্ত উঠলে কী রায় শীর্ষ আদালত সেদিকেই এখন তাকিয়ে সংশ্লিষ্ট মহল।

সূত্রের খবর, কেন্দ্রের নির্দেশ মতো আজ, শুক্রবারই তিন IPS রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠী ও ভোলানাথ পাণ্ডের কাজে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকার নিজেদের অবস্থানেই অনড়। নবান্নের ছাড়পত্র না মেলায় দিল্লি যেতে পারেননি এই তিন IPS অফিসার।

প্রসঙ্গত, রাজ্যের তিন IPS রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠী ও ভোলানাথ পাণ্ডে-কে যখন কেন্দ্রের ডেপুটেশনে ডেকে পাঠানো হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি তোলে রাজ্য। জানানো হয়, রাজ্যে IPS ও IAS অফিসারের সংখ্যা কম। তাই কেন্দ্র চাইলেও ওই অফিসারদের ছাড়া যাবে না। কেন্দ্রের পাল্টা যুক্তি, রাজ্যের আপত্তি থাকলেও IPS-দের ডেপুটেশন পাঠানো বা বদলি করা যায়।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...