Tuesday, June 23, 2026

বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততে মরিয়া বাগান ব্রিগেড

Date:

Share post:

সোমবার আইএসএলের ( Isl) সপ্তম ম‍্যাচে এটিকে মোহনবাগানের( Atk Mohunbagan) মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি(Bengaluru fc)। তার আগে চনমনে মেজাজে বাগান ফুটবলাররা। জামসেদপুরের বিরুদ্ধে হার এবং হায়দরাবাদের ড্রয়ের পর এফসি গোয়াকে ১-০ গোলে হারিয়ে আবারও জয়ের রাস্তায় ফিরেছে আন্তনিয়ে লোপেজ হাবাসের দল (Habas)। বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে এই জয়, দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে বলে মনে করছেন বাগান কোচ হাবাস।

শেষ ম‍্যাচে দুরন্ত সেভ করে দলকে জয় এনে দিয়েছেন এটিক মোহনবাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য্য (Arindam bhattacharya)। যার জন‍্য প্রশংসিত হচ্ছেন বাঙালি এই গোলরক্ষক। দলকে ভরসা দিতে পেরে অরিন্দম বলেন, “শেষ মুহূর্তে একটা বল বাঁচিয়েছি বলেই দল জিতেছে। এর জন‍্য অনেকেই আমাকে কৃতিত্ব দিচ্ছে। সেটা ভাল লাগছে ঠিকই। কিন্তু গোল অক্ষত রেখে ড্রেসিংরুমে ফেরাটাই যে কোনও কিপারের কাছে চ‍্যালেঞ্জ। আমি সেটাই করেছি। এটাই আমার কাজ। ”

এফসি গোয়া ম‍্যাচ এখন অতীত। সামনে এবার সুনীল চেত্রীর(sunil chhetri) বেঙ্গালুরুর এফসি। সেই ম‍্যাচ নিয়ে অরিন্দম বলছেন, “বেঙ্গালুরুর গতবারের মতন শক্তিশালী দেখাচ্ছে না। তা বলে ওদের কম গুরুত্ব না দেওয়ার কোন কারন নেই। বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে ম‍াঠ ছাড়তে চান অরিন্দম।

এফসি গোয়ার বিরুদ্ধে ম‍্যাচের সেরা হয়েছেন কাল ম‍্যাকহিউ। এখনও আইএসএলের ৬টি ম‍্যাচে দু বার ম‍্যাচের সেরা হয়েছেন তিনি। এ ব‍্যাপারে ম‍্যাকহিউ বলেন, “৬ ম‍্যাচে দুবার সেরা হয়ে আত্মবিশ্বাস বাড়ছে। এই প‍্যারফমেন্স ধরে রাখতে হবে।” সোমবার বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে সুনীলদের সমীহ এটিকে এমবির এই বিদেশি ফুটবলারের।

আরও পড়ুন :মারাদোনার দেহ সংরক্ষণ করা হবে, জানাল আদালত

 

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...