Sunday, May 17, 2026

নতুন বছরে কাজ না’ও করতে পারে WhatsApp

Date:

Share post:

এখন WhatsApp ছাড়া এক মূহুর্ত চলা যায় না। অফিস গ্রুপের জরুরি আলোচনা থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে গল্প সবই চলে এই ম্যাসেজিং অ্যাপটিতে। কিন্তু এই অ্যাপটি যদি চলতি বছরের শেষে আর কাজ না করে তাহলে? এমন হতেই পারে। চলতি বছরের শেষেই আপনার ফোনে আচমকা বন্ধ হয়ে যেতে পারে এই পরিষেবা। বন্ধ হয়ে যাওয়ার কথা জানাচ্ছে WhatsApp।

WhatsApp জানাচ্ছে, ২০২০ শেষ থেকে বেশকিছু android ও iphone-এ কাজ করবে না এই অ্যাপটি। যে সমস্ত android ফোনের Operating System ৪.০৩ এবং iphone-এর iOs ৯-এর নীচে, সেই সমস্ত ফোনে আর কাজ করবে না WhatsApp। অর্থাৎ Operating System ও iOs আপডেট করাতে হবে।

অনেকেই তাঁদের ফোন আপডেট করেন না। ফলে তাঁদের Operating System ও iOs মান্ধাতার আমলে পড়ে রয়েছে। টেকস্যাভিরা জানাচ্ছেন, বেশকিছু iphone ফোনে অ্যাপ আপডেট করা যায়নি। তার মধ্যে রয়েছে HTC Desire, LG Optimus, Motorola Droid Razr, Samsung Galaxy s2। এদিকে iphone 4S, iphone 5, iphone 5S, iphone 6 ও iphone 6S ব্যবহারকারীদের ফোন আপডেট করানোর প্রয়োজন রয়েছে।

WhatsApp চালু রাখতে গেলে আগে আপডেট করতে হবে ফোন। কীভাবে?

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের প্রথমে ফোনের সেটিংসে যেতে হবে। সেখানে অ্যাবাউট অপশনে ক্লিক করলেই পাওয়া যাবে তথ্য। যদি ফোন আপডেট করার হয় তাহলে সেখান থেকেই জানা যাবে। আইফোন ব্যবহারকারীদের সেটিংসে গিয়ে প্রথমে জেনারেল ও পরে ইনফরমেশনে ক্লিক করতে হবে তাহলেই বোঝা যাবে আপনার ফোন আপডেট করতে হবে কিনা।

তাহলে আর দেরি না করে এখনই দেখুন আপনার ফোন আপডেট করা আছে কিনা। ২০২০ শেষ হতে কিন্তু আর মাত্র ১৩ দিন বাকি।

আরও পড়ুন-মোদির অফিস সাড়ে সাত কোটিতে বিক্রির বিজ্ঞাপন OLX-এ!

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...