Friday, June 26, 2026

দেশের সেরা ‘সাইবার কপ’-এর খেতাবে কলকাতা পুলিশের ডেনিস অনুপ লাকরা

Date:

Share post:

দেশের সেরা ‘সাইবার কপ’ মনোনীত হলেন কলকাতা পুলিশের (Kolkata Police) ডেনিস অনুপ লাকরা। সাইবার অপরাধ দমনে এই মূহুর্তে কোন সংস্থা দেশের সেরা, তা বাছতেই প্রতিযোগিতা। ডেটা কাউন্সিল অফ ইন্ডিয়া আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিল দেশের প্রায় সব তদন্তকারী সংস্থাই।

আজ কলকাতা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করে লেখা হয়, “সাইবার ক্রাইম দমনে সম্মানের নতুন পালক যোগ হল কলকাতা পুলিশের মুকুটে। দেশের সেরা ‘সাইবার কপ’-এর খেতাবে ভূষিত হলেন কলকাতা পুলিশের সাইবার থানার ইন্সপেকটর ডেনিস অনুপ লাকরা। এবং ‘ক্যাপাসিটি বিল্ডিং’-এর নিরিখে দেশের সেরা তিন সাইবার থানার মধ্যে অন্যতম নির্বাচিত হল কলকাতা পুলিশের সাইবার থানা।

‘ডেটা সিকিওরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া’-র ( DSCI) এবং NASSCOM-এর বিচারে কলকাতা পুলিশের প্রাপ্তি এই সম্মান। এই দুই সংস্থার উদ্যোগে বার্ষিক সাইবার-নিরাপত্তা সম্মেলন ভার্চুয়ালি আয়োজিত হয়েছিল গতকাল। দেশের সমস্ত তদন্তকারী সংস্থার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে বিচারকরা দেশের সেরা ‘সাইবার কপ’ মনোনীত করেছেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর ডেনিস অনুপ লাকরাকে।

শুক্রবার একটি অনুষ্ঠানে নগরপাল অনুজ শর্মা সংবৰ্ধিত করেন ডেনিস অনুপ লাকরাকে।”

আরও পড়ুন-বঙ্গে ২০০ আসনের লক্ষ্য নিয়ে রণনীতি সাজালো পদ্ম, ৮ মন্ত্রীকে বাড়তি দায়িত্ব

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...