Tuesday, June 9, 2026

অভিষেকই ফ্যাক্টর, বারবার বুঝিয়ে দিলেন অমিত শাহ থেকে শুভেন্দু

Date:

Share post:

অভিষেকই (MP Abhishek Banerjee) যে ফ্যক্টর, তা বুঝিয়ে দিলেন অমিত শাহ (Amit shah) থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikri)। মেদিনীপুরের কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) স্বভাবতই খুশি ছিলেন। তবে বক্তব্য রাখতে গিয়ে তিনি ব্যক্তিগত আক্রমণ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেননি। বিজেপির প্রাক্তন সভাপতি রাজনৈতিক আক্রমণের বদলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, আগে মা-মাটি-মানুষ (Ma Mati Manush) মতবাদ নিয়ে এই দল এসেছিল। আর এখন এই দল ভাইপোবাদে পরিণত হয়েছে। তাই এই সরকারের পরিবর্তন চাইছি। আর আগামী ভোটে আমরা তা করে ছাড়ব।

আর সদ্য বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু আরও তীব্র ভাষায় আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বলেছেন তোলাবাজ ভাইপো হঠাও। একবার নয়, তিনবার।

মেদিনীপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অমিত-শুভেন্দু বুঝিয়ে দিলেন, অভিষেক নামের হার্ডলে তাঁরা আটকে গিয়েছেন। যেখান থেকে তাঁরা বেরতে পারছেন না, অনেকটা চক্রব্যুহের মতো।

আরও পড়ুন-আদর্শ নয়, ব্যক্তিগত সঙ্কীর্ণতাতেই আটকে গেল শুভেন্দুর প্রথম গেরুয়া ভাষণ

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...