Friday, June 26, 2026

রাজ্যে অমিত শাহ, সূচি ঘিরে কৌতুহল তুঙ্গে

Date:

Share post:

দুদিনের সফরে ( 2 days visit) রাজ্যে (West Bengal) এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Central home minister) অমিত শাহ (Amit shah)। কিন্তু শুরুতেই বিভ্রাট। রাতের বিমানে কলকাতা আসার কথা ছিল তাঁর। কিন্তু বড়োসড়ো যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় সে বিমানে আসতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সেনা বাহিনীর তৎপরতায় বায়ুসেনার বিমানে কলকাতায় পৌঁছন। কলকাতা বিমানবন্দর (Kolkata airport) থেকে তিনি চলে যান নিউটাউনের ওয়েস্ট ইন হোটেলে।

রাজ্যে আসার আগে বাংলায় টুইট করেন অমিত শাহ। সেখানে তিনি লেখেন, “আমার দুই দিনের সফরের জন্য আমি আজ রাতেই কলকাতায় পৌঁছে যাব। পশ্চিমবঙ্গের প্রিয় ভাই এবং বোনেদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আলাপচারিতার জন্য আমি উদগ্রীব রইলাম”।

শনি ও রবি দিনভর নানা কর্মসূচি ঠাসা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে (Home ministry) পাওয়া সূচি অনুযায়ী,

• শনিবার সকাল ৯.৪৫ মিনিটে এনআইএ আধিকারিকদের সঙ্গে বৈঠক

• বেলা ১০.৪৫ মিনিটে স্বামী বিবেকানন্দের পৈত্রিক ভিটে পরিদর্শনে

• হেলিকপ্টারে যাবেন পশ্চিম মেদিনীপুর(West midnapore)

• বেলা ১২.৩০, সিদ্ধেশ্বরী মন্দির পুজো দেবেন

• ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান

• মহামায়া মন্দিরে পুজো দেবেন

• দুপুর ১.৩০-এ বালিজুরি গ্রামে রাজমিস্ত্রি সনাতনের পরিবারে মধ্যাহ্নভোজ

• কিছুক্ষণ বিশ্রামের পর দুপুর ২.৩০ মিনিটে মেদিনীপুর কলেজ ময়দানে সভা

• রাতে হেলিকপ্টারে কলকাতায় ফিরে আসবেন

• শনিবার রাতে বালিগঞ্জের পার্ক লেন-এ একটি বৈঠক

• রবিবার যাবেন বিশ্বভারতীতে

• সকাল ১০.৫০ -এ বীরভূম যাবেন হেলিকপ্টারে

• বেলা ১১ টায় বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দেবেন

• বেলা ১টায় পারুলডাঙ্গায় বাউল শিল্পীর সঙ্গে মধ্যাহ্নভোজ

• দুপুর ২ টো ও বিকেল ৪টে রোড শো

• হনুমান মন্দির থেকে বোলপুর চৌরাস্তার রোড শো

• বোলপুরেই সাংবাদিক বৈঠক

• অন্ডাল বিমানবন্দর হয়ে দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন- নিজেদের যোগ্যতা নেই, “ব্যাভিচারী”দের টেনে দল চালাচ্ছে BJP: কটাক্ষ কাকলির

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...