Friday, June 26, 2026

স্বামীজীর বাড়ির সন্ন্যাসীরা শাহের হাতে তুলে দেবেন বাংলা বই “মূল্যবোধে ধন্য জীবন”

Date:

Share post:

গভীর রাতে শহরের বুকে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Shah)। এবারও দু-দিনের রাজ্য সফরে এসেছেন শাহ। আজ, শনিবার সকাল ১০.৪৫ নাগাদ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে (Simla Street) স্বামীজির বাড়ি ও সাংস্কৃতিক কেন্দ্রে এসে অমিত শা প্রথমে বিবেকানন্দের (Swami Vivekananda) মূর্তিতে মালা দেবেন। এরপর ঘুরে দেখবেন মিউজিয়াম ও স্বামীজির পৈতৃক জন্মভিটে। বীরেশ্বর শিব ও জগদ্ধাত্রী মন্দির দর্শন করবেন।

সূত্রের খবর, তখনই মিশনের সন্ন্যাসীদের তরফ থেকে অমিত শাহকে দেওয়া হবে প্রসাদী শাল, ইংরাজী ও হিন্দিতে অনুদিত বিবেকানন্দ রচনাবলীর অংশ বিশেষ, বাংলা বই ”মূল্যবোধে ধন্য জীবন”।

সকাল থেকেই তাই নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়ি। টহল দিচ্ছে পুলিশ। বাড়ির গেটেও মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী।

আরও পড়ুন- আজ শাহের সভায় শুভেন্দুর সঙ্গে কে কে? রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে

 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...