Monday, April 6, 2026

মেদিনীপুরের কলেজ মাঠ প্রস্তুত অমিত শাহর সভার জন্য

Date:

Share post:

মেদিনীপুরের কলেজ মাঠে আজ অমিত শাহর সভা। সেই সঙ্গে এই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে উত্তেজনা তুঙ্গে। শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। বিজেপি কর্মীরা সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছে কলেজ মাঠে।

অন্যদিকে প্রায় শেষ মঞ্চ প্রস্তুতির কাজও। দুটি মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে বিজেপির তরফে। মূল মঞ্চে বক্তৃতা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে থাকবেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ও দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপি নেতারা। পাশের মঞ্চটিতে থাকবে জেলা বিজেপি নেতারা। এই সভামঞ্চে থাকছে নানা চমক, দাবি বিজেপি নেতৃত্বের। আর থাকছে জায়ান্ট স্ক্রিন। দূর থেকে কর্মীদের দেখার জন্য।

স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় কোনো খামতি রাখতে নারাজ প্রশাসন। একদিকে সভাস্থলে যেমন রয়েছে এসপিজি নিরাপত্তা বলয়। তেমনই মাঠ জুড়ে রয়েছে রাজ্য পুলিশের কড়া নজরদারিও। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর আসা যাওয়ার পথেও রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আজকের হাইভোল্টেজ সভার অপেক্ষায় রাজ্যের রাজনৈতিক মহল। সকলেই তাকিয়ে রয়েছেন সভার দিকে। দেখার বিষয় কারা এই সভা থেকে বিজেপিতে যোগ দিচ্ছেন।

আরও পড়ুন- রাজ্যে অমিত শাহ, সূচি ঘিরে কৌতুহল তুঙ্গে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...