Saturday, April 4, 2026

‘তৃণমূল ৩ অঙ্ক পার করতে পারবে না’, শুভেন্দুকে পাশে পেয়ে হুঙ্কার মুকুলের

Date:

Share post:

তৃণমূল(TMC) ছেড়ে বিজেপিতে(BJP) যোগ দেওয়ার পর দক্ষতার সঙ্গে তলে তলে পুরনো দল ভাঙার কাজটা চালিয়ে গিয়েছেন বিজেপির বর্তমান সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়(Mukul Roy)। সেই তালিকায় তাঁর নবতম ‘শিকার’ শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। শনিবার অমিত শাহের(Amit Shah) উপস্থিতিতে মেদিনীপুরের সভায় গেরুয়া পতাকা হাতে তুলে নেন শুভেন্দু অধিকারী। এর ঠিক পর পুরনো সহকর্মীকে পাশে পেয়ে বেশ উচ্ছ্বসিত দেখাল মুকুল রায়কে। মেদিনীপুরের ময়দানে মমতাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে মুকুল বললেন আগামী নির্বাচনে তৃণমূল ৩ অংক পার করতে পারবে না।

শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় তৃণমূল, কংগ্রেস, সিপিআই, সিপিআইএম সহ একাধিক রাজনৈতিক দলের ৪৩ জন রাজনৈতিক নেতা বিজেপিতে যোগদান করেন। তবে তাদের মধ্যে অন্যতম মুখ ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিজেপি যোগে রাজ্যে গেরুয়া বাহিনীর শক্তি অনেকখানি বেড়ে গেল তা বুঝিয়ে দিয়ে এদিন মুকুল রায় বলেন, ‘শুভেন্দু আমার অনেকদিনের সহকর্মী। একসঙ্গে অনেক লড়াই করেছি আমরা। দলে শুভেন্দুকে আমি স্বাগত জানাচ্ছি। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর মমতার বিরুদ্ধে আমাদের আন্দোলনে নতুন মাত্রা পেল।’ এরপর মমতাকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে মুকুল জানিয়ে দেন, ‘মমতা বন্দোপাধ্যায়ের যত লাফালাফি করুন আজ বলে রাখছি তৃণমূল ৩ অংক পার করতে পারবে না।’ একই সঙ্গে মুকুল রায় এটাও জানান, ‘লিখে রাখুন এই সরকার খুব শিগগিরই শুভেন্দুর বিরুদ্ধে দাঁত-নখ বের করবে।’

আরও পড়ুন:তৃণমূল কর্মীদের খোলা চিঠি শুভেন্দুর

এর পাশাপাশি মুকুল রায়কে ‘বড় দাদা’ সম্মান দিয়ে এদিন মুখ খুলতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, ‘মুকুলদা আমাকে বারবার ফোন করে বলেছে শুভেন্দু যদি আত্মসম্মান থাকে তবে চলে আয়। ওখানে থাকিস না।’ বলার অপেক্ষা রাখে না মুকুলের সেই ডাকে সাড়া দিয়ে এদিন গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন মেদিনীপুরের নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...