Monday, April 6, 2026

আমি পাগলা ষাঁড় নই যে BJP-তে যাবো! দাদা শুভেন্দুকে কটাক্ষ ভাই দিব্যেন্দুর

Date:

Share post:

অমিত শাহের (Amit Shah) সভা মঞ্চ থেকে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী ((Subhendu Adhikary)। যদিও যাঁর হাত ধরে বা যাঁর সিঁড়ি বেয়ে রাজনীতিতে হাতেখড়ি সেইনবাবা শিশির অধিকারী (Shishir Adhikary) তাঁরই জেলার তৃণমূলের (TMC) শীর্ষ নেতা। এবং ভাই দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari) এখনও তৃণমূলের লোকসভার সাংসদ।

কিন্তু সদ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই এবার কী করবেন? দিব্যেন্দুর প্রাথমিক প্রতিক্রিয়া, “এটা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সিদ্ধান্ত। তৃণমূলের সাংসদ আছি, থাকব। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। আমি তো আর পাগলা ষাঁড় হয়ে যাইনি যে বিজেপিতে যোগ দেবো!”

তবে মেজো ছেল দিব্যেন্দু বড় ছেলে শুভেন্দুর দলবদল নিয়ে তীর্যক মন্তব্য করলেও এ প্রসঙ্গে মুখ খুলতে চাননি বাবা শিশির অধিকারী।

আরও পড়ুন- শাহের অনুষ্ঠানে থাকবে না কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব, সিদ্ধান্ত বিশ্বভারতীর

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...