Saturday, April 4, 2026

গেরুয়া তিলক কপালে ‘গেরুয়া’ যাত্রাপথে শুভেন্দু

Date:

Share post:

জ্যোতিষীর নির্দেশ মেনে ‘শুভ সময়’ মেদিনীপুরে অমিত শাহর (Amit Shah) সভার উদ্দেশ্যে যাত্রা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ঘড়ির কাঁটা মেনে ঠিক 11 টা 3মিনিট থেকে কাঁথির (Kanthi) বাড়িতে প্রস্তুতি শুরু করেন শুভেন্দু। 12:03-এ ‘শান্তিকুঞ্জ’ থেকে বেরিয়ে অমিত শাহর সভার উদ্দেশ্যে রওনা দেন।

তাঁর চিরপরিচিত কালো স্করপিও গাড়িতেই মেদিনীপুরের সভার উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু। উল্লেখযোগ্য ভাবে কপালে ছিল গেরুয়া তিলক। পরনে অবশ্য চেনা পরিচিত সাদা কুর্তা-পাজামা। আর উপরে নীল হাত কাটা জ্যাকেট।

কিছুক্ষণ আগে অবশ্য শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক দাবি করেছিলেন, অমিত শাহের সঙ্গে কলকাতা থেকে একই চপারে নাকি মেদিনীপুর যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কিন্তু বাস্তবে দেখা গেল কাঁথির ‘শান্তিকুঞ্জ’ থেকে সড়ক পথে তিনি রওনা দিয়েছেন। দেড়টার মধ্যেই সভাস্থলে পৌঁছে যাবেন শুভেন্দু অধিকারী। এদিনের সভায় বক্তা তিনি, তেমনটাই বিজেপি সূত্রে খবর। সভার শেষ বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর এরমধ্যেই চলবে যোগদান পর্ব। শীলভদ্র দত্ত-সহ (Shilbhadra Dutta) অন্যান্য নেতারা সভামঞ্চে ভাষণ দিতে পারেন বলে খবর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...