Saturday, April 4, 2026

স্বামীজীর দেখানো পথে আমরা এগোতে চাই: অমিত শাহ

Date:

Share post:

দুদিনের সফরে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit shah)। শনিবার কলকাতায় স্বামীজীর জন্মভিটে পরিদর্শনের মধ্য দিয়ে তার কর্মসূচির সূচনা হয়। সকাল সাড়ে দশটা নাগাদ তিনি
উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) পৈত্রিক বাড়িতে আসেন । সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ,  কৈলাস  বিজয়বর্গীয়। ফুল-মালায় সাজানো হয়েছে স্বামী বিবেকানন্দর মূর্তিতে প্রণাম জানান। বাড়ির ভিতরে গিয়ে ঠাকুরঘরে কিছুক্ষণ বসেন। ঘুরে দেখেন মিউজিয়াম।

তাঁকে চা-পানের অনুরোধ করেন মহারাজরা। উপহার হিসাবে তার হাতে তুলে দেওয়া হয়েছে শাল ও স্বামী বিবেকানন্দ রচনাবলী। স্বামীজীর বাড়ি থেকে বেরিয়ে অমিত শাহ বলেন, বিবেকানন্দ ছিলেন যুবসমাজের প্রতীক । তাঁর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। তার দেখানো পথেই আমরা এগিয়ে যেতে চাই।
আশপাশের বাসিন্দাদের হাত নেড়ে শুভেচ্ছা জানান স্বরাষ্ট্রমন্ত্রী । গাড়ি থেকে নেমে মানুষের সঙ্গে মিশে গিয়ে তিনি বিবেকানন্দ রোড ধরে হাঁটতে থাকেন। ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। এরপর তার নিরাপত্তার স্বার্থে পুলিশ আধিকারিকদের অনুরোধে তিনি গাড়িতে উঠে মেদিনীপুরের (Midnapore) উদ্দেশ্যে রওনা হন।

আরও পড়ুন-শাহের সভায় বিজেপিতেই যোগ দিচ্ছেন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ, কংগ্রেসের সুদীপ: সূত্র

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...