Monday, June 22, 2026

টলিপাড়ায় ফের করোনার হানা, আক্রান্ত অভিনেতা আবীর চট্টোপাধ্যায়

Date:

Share post:

“আরও একবার প্রমাণিত হল, জীবনে কোনও কিছু নিশ্চিত নয়। আমি এবং আমার টিম, যে প্রোডাকশনসের সঙ্গে কাজ করেছি এই কয়েকদিন, তাঁরা যথা সম্ভব সুরক্ষা তাঁরা নিয়েছিলেন। তাও আমি কোভিড পজিটিভ (Covid 19 Positive)। আশ্চর্যজনকভাবে আমি সম্পূর্ণ সুস্থ। শুধু আমার ঘ্রাণ শক্তি নেই। আমি নিজেকে সম্পূর্ণ আইসোলেশনে (Isolation) রেখেছি। পরিবারের বাকিরাও খুব শীঘ্রই পরীক্ষা করাবেন। আশা করি ওঁরা সকলে সুস্থ থাকবে।”

পোস্টটি অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee)। তিনি করোনা (Covid 19) আক্রান্ত। অন্যান্যদের মত তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) জানিয়েছেন এই খবর। সেই সঙ্গে তাঁর সংস্পর্শে আসা সকলকে তিনি পরীক্ষা করিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন।

আরও পড়ুন : ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২০: সেরা ওয়েব সিরিজ ‘পাতাললোক’, একাধিক বিভাগে সেরা ‘‌পঞ্চায়েত’ও

বর্তমানে, একটি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ (Sa Re Ga Ma Pa)– এর সঞ্চালনা করছেন আবীর চট্টোপাধ্যায়। উল্লেখ্য, কিছুদিন আগেই শোয়ের ৪ বিচারক – মনোময় ভট্টাচার্য (Manamay Bhattacharya), শ্রীকান্ত আচার্য (Srikanta Acharya), আকৃতি কক্কর (Akriti Kakkar) ও মিকা সিং (Mika Singh) কোভিডে আক্রান্ত হয়েছিলেন। এর পাশাপাশি, গত বৃহস্পতিবার উইন্ডোজ প্রোডাকশন হাউজের (Windows Production House) একটি বিজ্ঞাপনেরও শ্যুটিং (Ad Shoots) করেন অভিনেতা।

আবীর করোনায় আক্রান্ত হয়েছেন, এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁর ট্যুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকের (Twitter, Facebook, Instagram) পেজ ভরে গিয়েছে অনুরাগী, ভক্তদের শুভকামনায়। তাঁদের উদ্দেশ্যে আবীর লিখেছেন, ‘আপনাদের ভালবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ’।

Related articles

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...

ভেড়া চরানো থেকে বিশ্বকাপের স্বপ্নের পারফরম্যান্স আলিরেজার, সাজঘরে মার্কিনীদের জন্য ইরানের বার্তা

চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) জর কাড়ছেন গোলরক্ষকরা। বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইরান(Iran) প্লে অফের আশা জিইয়ে...

বাংলায় গুজরাট মডেল: কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, শুধুই নিরামিষ খাবার? উঠছে প্রশ্ন

এবার কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব পাবে ইসকন। সোমবার, রাজ্য বাজেটে (WB Budget 2026) এই ঘোষণা করেন অর্থমন্ত্রী...