Tuesday, March 31, 2026

ফের ধনকড়ের নিশানায় রাজ্য

Date:

Share post:

ফের রাজ্যপালের নিশানায় রাজ্য ।সোমবার রাজভবনে সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তিনি বলেন, ‘দেশের সব কৃষক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন। একমাত্র বাংলার কৃষকরা সুবিধা পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী বলেছেন, ওই টাকা আমাদের দিয়ে দিন। গোটা দেশ একপথে চলছে, বাংলা অন্যদিকে কেন?’ তিনি বলেন, ‘আমি এ নিয়ে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) চিঠি লিখেছি, জবাব দেননি। জনস্বার্থের বিষয়ে সংঘাত কাম্য নয়,রাজনৈতিক সংঘাত নিয়ে আমি উদ্বিগ্ন নই। সংবিধানের সঙ্গে সংঘাত নিয়ে আমি উদ্বিগ্ন। তাঁর অভিযোগ, ‘পুলিশ-প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে। এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। কোন সংজ্ঞায় দেশের একজন নাগরিক বহিরাগত?’ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আমাকে চিঠি দিয়েছেন। গণতন্ত্রে বিরোধীদের ওপর আক্রমণ কাম্য নয়।’
পাশাপাশি, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প চালু করার প্রশ্নে কেন্দ্র-রাজ্য সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল।
ধনকড় বলেন, রাজ্যের সঙ্গে কেন্দ্রের রাজনৈতিক সংঘাত নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু সংবিধানে আঘাত? এটাই আমাকে পীড়া দেয়। এখানেই রাজ্যপালের কর্তব্যের কথা উঠে আসে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...