Wednesday, March 25, 2026

পার্কস্ট্রিট কার্নিভালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

সম্পূর্ণ কোভিড বিধি (covid rule)মেনে পার্ক স্ট্রিটের (Park Street) অ্যালেন পার্কে(Allen Park) শুরু হয়ে গেল কার্নিভাল(carnival)। কার্নিভালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister mamata Banerjee)। সোমবার সন্ধ্যায় আলো ঝলমলে এই পার্কে উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বললেন, পর্যটন দফতরের(West Bengal tourism department) বিশেষ উদ্যোগে এই আয়োজন। উৎসব চলবে আগামী ১০ দিন ধরে। তবে করোনা বিধি মেনে এবার এই এই উৎসবের আনন্দে কিছুটা ছাঁটকাট করা হয়েছে। বাদ রাখা হয়েছে ফুড স্টল ও ফুডপার্ককে।

পার্কস্ট্রিটের এই ক্রিসমাস(Christmas carnival) কার্নিভালের দায়িত্বে রাজ্য পর্যটন দফতর। মুখ্যমন্ত্রী এদিন বলেন দুর্গাপুজোর মতোই ক্রিসমাস সেলিব্রেশন জাতীয় উৎসবের অঙ্গ ‌। পার্কস্ট্রিট চত্বরে এই আনন্দ উৎসবকে কলকাতা তথা রাজ্যবাসী যাতে প্রাণভরে উপভোগ করতে পারেন সে ব্যাপারে তিনি উদ্যোগী।

আরও পড়ুন:মিথ্যে বলছেন বিজেপির নেতা-মন্ত্রীরা, মঙ্গলে মন্ত্রিসভার বৈঠকে তথ্য-প্রমাণ দেব: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল ক্রিসমাস কার্নিভাল। অর্থাৎ বড়দিন সেলিব্রেশন। যদিও ফুডপার্ক না থাকলেও মনোরঞ্জনের কোন খামতি রাখা হচ্ছে না । প্রতিদিনই থাকছে সঙ্গীতানুষ্ঠান। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীর এই ক্রিসমাস কার্নিভালে অনুষ্ঠান পরিবেশনের সুযোগ পাবেন। আগামী দশ দিন ধরে চলবে ক্রিসমাস কার্নিভাল।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...