Wednesday, June 24, 2026

৪০০ বছর পর ‘এক’ বৃহস্পতি ও শনি, পরবর্তী ‘মহামিলন’ কবে?

Date:

Share post:

৪০০ বছর পর আজ বৃহস্পতি ও শনিকে কাছাকাছি আসতে দেখা গিয়েছে। প্রথম দিকটা স্পষ্ট দেখা গেলেও সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছিল না তা। খালি চোখে তা একেবারেই চোখে পড়েনি। দূরবীনের মাধ্যমে দুই বৃহদাকার গ্রহকে কাছাকাছি আসতে দেখা গিয়েছে।

আবার তা দেখা যাবে ২০৪০ সালের নভেম্বর মাসে, ২০৬০ সালের এপ্রিল মাসে, ২০৮০ সালের মার্চ মাসে। এর মধ্যে ২০৮০ সালের সংযোগটি হবে সব চেয়ে কম দূরত্বের, মানে এ বারের মতো ওই বছরেও শনি-বৃহস্পতি আবার পরস্পরের অত্যন্ত কাছাকাছি আসবে।

৪০০ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি। বৃহস্পতি ও শনি এতটা কাছাকাছি শেষবার এসেছিল ১৬২৩ সালে। ২১ ডিসেম্বর বছরের সব থেকে ছোট দিন, দীর্ঘতম রাত।

এই মহাজাগতিক ঘটনা নাম ‘গ্রেট কনজাংশন’। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, আজ দুই গ্রহের অবস্থান ০.১ ডিগ্রি কৌণিক দূরত্বে। জ্যোতির্বিজ্ঞানীরা আগেই জানিয়েছিলেন, পাশাপাশি থাকলেও সৌরমণ্ডলের সবচেয়ে বড় দু’টি গ্রহের এত কাছাকাছি আসা দুর্লভ ঘটনা।

খালি চোখে দেখা সম্ভব না হলে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করাও যেতে পারে। আর তাই হয়েছে। খালি চোখে একেবারেই দেখা যায়নি। জ্যোতির্বিজ্ঞানের অঙ্ক বলছে, বৃহস্পতি শনির কাছাকাছি আসে ১৯ বছর ৭ মাস পর। তবে এতটা কাছাকাছি শেষবার এসেছিল ১৬২৩ সালে। ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক ডেভিড ভেন্ট্রব বলেন, সাধারণত এই ধরনের ঘটনা কোনও মানুষের জীবনে একবারই ঘটতে পারে।

আরও পড়ুন : ৪০০ বছর পর ‘এক’ হতে চলেছে বৃহস্পতি ও শনি

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...