Friday, April 3, 2026

দল বদল হোক, ঘর ভাঙবেন না: জয় বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর (Soumitra Khan) স্ত্রী সুজাতা মণ্ডলের (Sujata Mandal) তৃণমূলের যোগদান ও তারপরে সাংবাদিক বৈঠক করে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার ঘোষণায় দিনভর তোলপাড় রাজ্য রাজনীতি। আর এরই মধ্যে মুখ খুললেন আরেক বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের (Joy Banerjee)। সোমবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অনুরোধ করেন, “নেতা বদল হোক, দল বদল হোক, কিন্তু রাজনৈতিক দলগুলির কাছে অনুরোধ অনুগ্রহ করে কারও ঘর ভেঙে দেবেন না”।

সাংবাদিক বৈঠকে তিনি জানান, সুজাতা মণ্ডল খাঁ-কে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠাতে চলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra khan)। জয় বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়ও তৃণমূলের রয়েছেন। তিনি এখন পুর প্রশাসক। কিন্তু দাম্পত্যে থাকাকালীন জয়-অনন্যার সম্পর্কের টানাপোড়েন পৌঁছেছিল তৃণমূলের নেত্রীর কাছেও। কিন্তু তারপর কেটে গিয়েছে বেশ কিছু বছর। দুজনের পথ দুদিকে। এবার সৌমিত্রর অভিযোগের পরে ফের মুখ খুললেন জয়।

আরও পড়ুন- বধূকে ধর্ষণের অভিযোগ মামাশ্বশুরের বিরুদ্ধে, এসপির হস্তক্ষেপ দাবি

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...