Wednesday, June 24, 2026

রাজনৈতিক পক্ষপাতদুষ্ট রাজ্যের পুলিশ-প্রশাসন, ফের সরব ধনকড়

Date:

Share post:

জগদীপ ধনকড়(Jagdeep Dhankar) পশ্চিমবঙ্গের রাজ্যপাল(governor) হয়ে আসার পর রাজভবন ও নবান্নের(Nabanna) সংঘাত শুরু থেকেই মাত্রাছাড়া। একাধিকবার রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছেন জগদীপ ধনকড়। সেই ধারা অব্যাহত রেখে সোমবার ফের একবার সাংবাদিক বৈঠক(Press meet) করে রাজ্য সরকারকে নিশানায় নিলেন রাজ্যপাল। কেন্দ্র-রাজ্য সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুললেন তিনি।

সোমবার সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প পশ্চিমবঙ্গের চালু করতে দেয়নি রাজ্য সরকার।গোটা দেশের মানুষ ওই প্রকল্পে উপকৃত। কিন্তু এরাজ্যের মানুষ ওই প্রকল্প থেকে বঞ্চিত। ওই টাকা কেন্দ্র থেকে সোজা কৃষকদের অ্যাকাউন্টে যাওয়ার কথা। এর মধ্যে রাজ্য সরকার এসে পড়ছে কেন? মুখ্যমন্ত্রীর দাবি, ওই টাকা আমাদের দিন। আমরা বিলি করব। আমার অনুরোধ, সাধারণ মানুষের স্বার্থে ওই সংঘাত দূর হোক।

আরও পড়ুন:দল বদল হোক, ঘর ভাঙবেন না: জয় বন্দ্যোপাধ্যায়

এর পাশাপাশি রাজ্যপাল আরও বলেন, রাজ্যের সঙ্গে কেন্দ্রের রাজনৈতিক সংঘাত নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু সংবিধানে আঘাত করা হলে তা আমাকে কষ্ট দেয়। এখানেই রাজ্যপালের কর্তব্যের কথা উঠে আসে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা কৃষকদের দেওয়া নিয়ে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি। কিন্তু তার কোনও উত্তর পাইনি। পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, সরকারকে আইনের শাসন লাগু করতে হবে। পুলিশ-প্রশাসন রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। এই প্রবণতা সংবিধান ও আইনের শাসনের জন্য বিপজ্জনক।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...