Wednesday, June 24, 2026

ফের শ্লীলতাহানি কলকাতায়

Date:

Share post:

কলকাতায় (Kolkata) ফের শ্লীলতাহানির অভিযোগ। চল্লিশ বছর বয়সী এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে।

ঘটনাটি কসবার (Kasba) রাজডাঙা নবপল্লির। পুলিশ জানিয়েছে, রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ বান্ধবীর সঙ্গে পার্টি করে ফিরছিলেন ওই মহিলা৷ গাড়িতে ফেরার সময়ে কসবা নবপল্লীর কাছে গাড়ি ব্যাক করাকে কেন্দ্র করে শুরু হয় বচসা৷ সেই সময়ে ঘটনাস্থলের কিছুটা দূরেই দাঁড়িয়েছিল কয়েকজন যুবক৷ অভিযোগ, গাড়ি ব্যাক করার সময় একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। তখন সেই যুবকদের একজনের সামান্য ধাক্কাও লাগে বলে অভিযোগ ৷ এই ঘটনার জেরে বাবু নামক অন্য এক যুবক সহ তিনজন তাঁদের উদ্দেশে কটূক্তি করে। চলে অশ্লীল ভাষায় গালাগালি। শ্লীলতাহানি করে বলেও অভিযোগ৷ এরপর ওই মহিলা চিৎকার করার পর সেখান থেকে পালিয়ে আসেন ৷

এরপর কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি৷ রুজু হয়েছে শ্লীলতাহানির মামলা৷ ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাবু নামক ওই যুবককে গ্রেফতার করে কসবা থানার পুলিশ (Kasba Police Station)৷ জানা গিয়েছে,অভিযুক্ত বাবু রায় রাজডাঙার বাসিন্দা৷

আরও পড়ুন-বধূকে ধর্ষণের অভিযোগ মামাশ্বশুরের বিরুদ্ধে, এসপির হস্তক্ষেপ দাবি

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...