Saturday, February 21, 2026

ঐতিহ্য রেখে আধুনিকতার স্বীকৃতি: পুরস্কৃত দেব সাহিত্য কুটীরের কর্ণধার রূপা

Date:

Share post:

ঐতিহ্যবাহী এক প্রাচীন প্রকাশনা সংস্থাকে আধুনিকীকরণ করে যুগোপযোগী করা- সেই কাজের স্বীকৃতি পেলেন দেব সাহিত্য কুটীরের (Dev Sahithya Kutir) কর্ণধার তথা নবকল্লোল-শুকতারার সম্পাদক রূপা মজুমদার (Rupa Majumder)। রবিবার পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে (EZCC) ‘লিটারেলি সামিট 2020’-তে (Literary summit 2020) তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। এই সামিটের আয়োজন করে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র এবং একটি নিউজ পোর্টাল। রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) এই পুরস্কার তুলে দেন রূপার হাতে।

‘এখন বিশ্ব বাংলা সংবাদ’কে রূপা মজুমদার জানান, কাজের স্বীকৃতিস্বরূপ পাওয়া সম্মান সবসময় আনন্দের। দেব সাহিত্য কুটীর সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের বদলেছে। ঐতিহ্য বজায় রেখে তার আধুনিকীকরণ হয়েছে। যার ফলে এখনও পাঠকের কাছে সমাদৃত তারা।

তবে, নয়া ডিজিটাল যুগে আগ্রহ দেখায়। এই সত্যিটা স্বীকার করে নিয়েছেন রূপা মজুমদার। সেই কারণেই বই বা ম্যাগাজিনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সমানভাবে উপস্থিত দেব সাহিত্য কুটীর। তাদের বিভিন্ন ই-বুক রয়েছে। যেহেতু অনেক বইয়ের সত্ব তাদের, সেই কারণে অডিও বুকও রয়েছে এই প্রকাশনা সংস্থার। একইসঙ্গে তাদের থেকে প্রকাশিত বিভিন্ন বই থেকে চলচ্চিত্র বা ওয়েব সিরিজ হচ্ছে। তবে রূপা মজুমদারের মতে বইয়ের টান কোনদিনই শেষ হয়ে যাবে না। উদাহরণস্বরূপ তিনি বলেন, যেমন টেলিভিশন এলেও হারিয়ে যায়নি রেডিও। অন্যরকম মাধ্যমে শুনছি কিন্তু এখনও ভীষণভাবে রয়েছে বেতার জগৎ। ঠিক সেভাবেই ডিজিটাল মাধ্যম যতই থাকুক না কেন, বই থাকবে চিরকাল। আর রূপার এই আধুনিক মনস্কতাই দেব সাহিত্য কুটীরকে আর পাঁচটা প্রকাশনা সংস্থার থেকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে।

এই অনুষ্ঠানে সারাজীবনের কাজের স্বীকৃতি হিসেবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায়,(Sanjeeb Chattopadhyay) ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়,(Sasthipada Chattopadhyay) মনোজ মিত্র,(Manoj Mitra) বিভাস চক্রবর্তী।(Bivas Chakroborty) সাহিত্যিক হিসেবে পুরস্কৃত হন হিমাদ্রিকিশোর দাশগুপ্ত,(Himadrikishore Dasgupta) বিনোদ ঘোষাল।(Binod Ghosal) অভিনয় জগতে অবদানের জন্য পুরস্কৃত হন অরিন্দম গঙ্গোপাধ্যায়।(Arindam Gangopadhyay) এন্টারটেইনার হিসেবে কাঞ্চন মল্লিক(Kanchan Mallick) পুরস্কার পান।

আরও পড়ুন- পার্কস্ট্রিট কার্নিভালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

আরও পড়ুন- দেব সাহিত্য কুটীরের হাত ধরে আত্মপ্রকাশ করলো দেবযানীর “পরনিন্দা পরচর্চা”

spot_img

Related articles

ভাষার উপর আক্রমণ বরদাস্ত নয়, অমর একুশের পোস্টে সোশ্যাল মিডিয়ায় বার্তা মুখ্যমন্ত্রীর 

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (International mother language day) বিশ্বের সব ভাষার প্রতি সম্মান জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

সুপ্রিম নির্দেশে আজ রাজ্য ও কমিশনের সঙ্গে বৈঠক হাইকোর্টের

শীর্ষ আদালতে এসআইআর (SIR) মামলায় কলকাতা হাইকোর্টকে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) । লজিকাল ডিসক্রিপেন্সি নিয়ে...

রাজবংশী ও কুড়মালি ভাষার জন্য রাজ্যের লড়াই: অষ্টম তফসিলের দাবি কেন্দ্রকে

বারবার নিজেদের আদিবাসী ও মূলবাসী বন্ধু হিসাবে প্রমাণ করার চেষ্টা করা নরেন্দ্র মোদি সরকার যে আদতে মিথ্যাচার করে...

সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রশ্ন: বন্দেমাতরম-নির্দেশিকা নিয়ে হাই কোর্টে মামলা

একসময় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন তুলে বন্দেমাতরমের একাধিক স্তবক নিয়ে দ্বিমত হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বরা। সেই বন্দেমাতরম-এর (Vande Mataram)...