Tuesday, June 23, 2026

অশোকনগরের তৈলখনিতে বিপুল বিনিয়োগের সিদ্ধান্ত ওএনজিসি

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার অশোকনগরে রাজ্যের প্রথম তৈল উৎপাদন প্রকল্পকে জাতির উদ্দেশ্যে সমর্পন করলেন দেশের পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ‌ বঙ্গ নির্বাচনের প্রারম্ভে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি ধর্মেন্দ্র প্রধান জানান, এই প্রকল্পের কাজে অগ্রাধিকার পাবেন স্থানীয় মানুষরা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাড়বে কর্মসংস্থান। শুধু তাই নয় প্রকল্পের জেরে এলাকার আর্থসামাজিক ছবিটা সম্পূর্ণরূপে পাল্টে যেতে চলেছে বলেও দাবি করেছেন তিনি। যদিও প্রকল্পের এলাকায় জমি হারাদের চাকরি ও ক্ষতিপূরণের প্রস্তাব এলাকাবাসী মন্ত্রীকে জানাতে চাইলেও তাদের পাশে ঘেঁষতে দেওয়া হয়নি।

অশোকনগর প্রকল্প থেকে তেল তোলা বাণিজ্যিক ভাবে বিক্রি আগেই শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি। এরপর এদিন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, এখনো পর্যন্ত অশোকনগরে ৩৩৮১ কোটি টাকা বিনিয়োগ করেছে ওএনজিসি। আগামী দুবছরে তেল ও গ্যাস উত্তোলনের জন্য কূপ খননে আরও ৪২৫ কোটি টাকা বিনিয়োগ করবে তারা। বাণিজ্যিকভাবে উত্পাদন শুরু হবে গ্যাসের। যার জেরে এলাকার অর্থনৈতিক অবস্থা আমূল বদলে যেতে চলেছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন:আগামী ৪৮ ঘণ্টা শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে রাজ্যে, পূর্বাভাস হাওয়া অফিসের

এদিকে ওএনজিসি সংস্থার দাবি, আগে কোনও তেল প্রকল্পে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরুর জন্য তেল উত্তোলনের পরিমাণ, বাণিজ্যিক ভাবে তা কতটা লাভজনক হবে, ইত্যাদি হিসেব কষার দীর্ঘ প্রক্রিয়া ছিল। কিন্তু এখন উৎপাদন শুরু হতেই সেই তেল বিক্রির সুবিধা অশোকগরে পেয়েছে ওএনজিসি। সংস্থার সিএমডি শশী শঙ্করের দাবি, এই মর্মে নীতি সম্প্রতি অনুমোদন করেছে কেন্দ্র। তা প্রথম কার্যকর করা হয়েছে অশোকনগরেই। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জানান আত্মনির্ভর ভারতের শপথ মাথায় রেখে তেল আমদানি কমাতে চান তারা। যার জন্যই অশোকনগরকে দ্রুত বাণিজ্যিক উৎপাদনের ছাড়পত্র দেওয়া হয়েছে।

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...