Wednesday, June 24, 2026

আগামী ৪৮ ঘণ্টা শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে রাজ্যে, পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

জাঁকিয়ে শীত পড়তে শুরু করে দিয়েছে রাজ্যে। গত দুদিনের মতো এদিনও স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রী সেলসিয়াস নেমেছে কলকাতার (Kolkata) তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের ৬ জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় এই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের।

আরও পড়ুন : শিয়ালদহ থেকে ৮৬০ টি লোকাল চলবে রোজ, কোন কোন শাখায় বাড়ল ট্রেন পরিষেবা?

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রী স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ রয়েছে ৯৫ শতাংশ। জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে দশের নীচে। পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় উত্তরের শীতল হওয়া মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি করেছে। সিকিমে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি আর তুষারপাতের পূর্বাভাস। আগামী তিনদিন জাঁকিয়ে শীতের আমেজ চলবে রাজ্যজুড়ে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৭২ ঘন্টায় পুরুলিয়া Purulia, পশ্চিম বর্ধমান West Burdwan, পূর্ব বর্ধমান East Burdwan, বীরভূম Birbhum, মুর্শিদাবাদ Murshidabad, নদিয়ার Nadia কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তর ভারতে চলছে শৈত্যপ্রবাহ। চরম সতর্কতা জারি করা হয়েছে পঞ্জাব Punjab, হরিয়ানা Haryana, চণ্ডীগড় Chandigarh, দিল্লি Delhi এবং উত্তর প্রদেশে Uttar Pradesh। জম্মু ও কাশ্মীর Jammu& Kashmir, হিমাচল প্রদেশ Himachal Pradesh, উত্তরাখণ্ড Uttarakhand ছাড়াও সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশ Madhya Pradesh, ছত্তিশগড় Chattisgarh ও বিহারে Bihar।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...