Wednesday, June 24, 2026

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি থাকছেন প্রফুল প‍্যাটেল

Date:

Share post:

এআইএফএফ( AIFF) প্রেসিডেন্ট ( President) থেকে গেলেন প্রফুল প‍্যাটেল(Praful Patel)।মঙ্গলবার এমনটাই জানানো হল এআইএফএফের পক্ষ থেকে।

করোনা এবং সুপ্রিমকোর্টে (Supreme Court) মামলা স্থগিত থাকার কারনে, অনির্দিষ্টকালের জন‍্য এআইএফএফ প্রেসিডেন্ট পদের মেয়াদ বাড়িয়ে নেন প্রফুল প‍্যাটেল। তার সঙ্গে ক্ষমতায় থেকে গেল ফেডারেশনের বর্তমান কমিটিও। যতদিন না সুপ্রিমকোর্ট কোন সিদ্ধান্ত জানাচ্ছে, ততদিন এআইএফএফ এর প্রেসিডেন্ট থাকবেন প্রফুল প‍্যাটেল।

২০১২ সালে প্রথমবার ভোটে জিতে সর্ব ভারতীয় ফুটবল সংস্থার সভাপতি হন প্রফুল প‍্যাটেল। সেই থেকেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দ্বায়িত্ব সামলাচ্ছেন তিনি। ২০১২ এবং ২০১৬ সালে নাকি স্পোর্টস কোড না মেনে নির্বাচন করেছেন প্রফুল প‍্যাটেল। এই নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন রাহল মেহরা। তার পাল্টা সুপ্রিমকোর্টে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসে ফেডারেশন। কারন ইতিমধ্যেই তিনবার এই পদ সামলেছেন প্রফুল প‍্যাটেল। এরপর নির্বাচন হলে আর নির্বাচনে দাড়াতে পারবেন না তিনি।

সোমবারই শেষ হয়েছে বর্তমান ফেডারেশন কমিটির মেয়াদ। ফিফা, এএফসি এবং এশিয়ান অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের কর্তাদের নিয়ে একটি বৈঠক বসে এআইএফএফ এ। সেই বৈঠকে নির্বাচন নিয়ে কোন আলোচনা না হলেও, উপস্থিতিত ফিফা, এএফসি এবং এশিয়ান অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের কর্তাদের কাছ থেকে অনির্দিষ্টকালের জন‍্য মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাস করানো হয় সেই বৈঠকে । সেই মত অনুযায়ী এআইএফএফ এ প্রেসিডেন্ট থেকে যান প্রফুল প‍্যাটেল।

আরও পড়ুন:দ্বিতীয় টেস্টে অনিশ্চিত ওয়ার্নার

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...