Monday, April 6, 2026

নন্দীগ্রামে কেন পা রাখছেন না শুভেন্দু, কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বিজেপি নেতা হিসেবে বর্ধমানের কেতুগ্রামে মঙ্গলবার প্রথমবার সভা করতে গেরুয়া মঞ্চে উঠেছিলেন শুভেন্দু অধিকারী। আর এই সভা নিয়েই শুভেন্দুকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল৷

শুভেন্দুকে নিশানা করে এদিনই তৃণমূল সাংসদ সৌগত রায় প্রশ্ন ছুড়েছেন, “কেতু্গ্রাম কেন, নন্দীগ্রামে কেন পা রাখছেন না শুভেন্দু অধিকারী ?”

সৌগত বলেছেন, “এধার ওধার না ঘুরে শুভেন্দু নন্দীগ্রামে মিটিং করুক৷
সাম্প্রদায়িক শক্তির হাত ধরার কারণে নন্দীগ্রামের ‘শহিদের মা’ ফিরোজা বিবি তাঁর নিন্দা করেছেন৷ ওর উচিত ছিলো আগে ওখানে গিয়ে পরিস্থিতি বোঝা”৷

সৌগত রায় একইসঙ্গে বলেছেন, আগামীকাল, বুধবার কাঁথিতে তৃণমূল সভা করবে। সভায় তিনি থাকবেন, থাকবেন ফিরহাদ হাকিমও। শক্তি প্রদর্শন করে বিশেষ বার্তা দিতেই কি শুভেন্দুর গড় বেছে নিয়েছে তৃণমূল ? এই প্রশ্নের উত্তরে সৌগত বলেন, “শুভেন্দুর গড় আবার কি ! তেমন কিছু আছে নাকি ?”
এদিকে শুভেন্দু-ঘনিষ্ঠ মহলের খবর, নিজের এলাকায় আগামী ২৪ ডিসেম্বর বিজেপির পতাকা হাতে নিয়ে মিছিল করতে পারেন শুভেন্দু ৷

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...