Saturday, April 4, 2026

অতিমারী আইন উপেক্ষার অভিযোগ, গ্রেফতার সুরেশ রায়না, গায়ক বাদশা, গুরু রনধাওয়া

Date:

Share post:

নাইট কারফিউকে (Night Curfew) উপেক্ষা করে ক্লাবে পার্টি করার অভিযোগ। গ্রেফতার ভারতীয় দলের (Indian Team) প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না (Ex Cricketer Suresh Raina), গায়ক বাদশা (Badshaah), বলিউড তারকা হৃতিক রোশনের স্ত্রী সুজান খান (Sussanne Khan)গায়ক গুরু রনধাওয়া (Guru Randhawa) সহ ৩৪ জন। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (IPC) ১৮৮ ধারা ও অতিমারী আইনে ২৬৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যদিও ইতিমধ্য়েই জামিনে মুক্ত হয়েছেন সকলেই।

প্রসঙ্গত, করোনা (Covid19) আবহে নতুন করে নাইট কারফিউ জারি হয়েছে মুম্বই মহারাষ্ট্রে (Mumbai, Maharashtra)। রাজ্যের মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতাভুক্ত প্রতিটি জায়গায় নাইট কারফিউ জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার৷ মঙ্গলবার অর্থাৎ ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই কারফিউ৷ রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সময় ধার্য করা হয়েছে৷

আরও পড়ুন – একের পর এক বিজ্ঞাপনে অভিনয়, বোর্ডের সভায় প্রবল প্রশ্নের মুখে পড়বেন সৌরভ

এরই মধ্যে মুম্বই বিমানবন্দরের (Chhatrapati Shivaji Maharaj International Airport, Mumbai) কাছে মুম্বই ড্র্যাগনফ্লাই নামে একটি ক্লাবে তল্লাশি চালায় মুম্বই পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় তারকা ক্রিকেটার সহ বলিউডের একাধিক স্টারকে গ্রেফতার করা হয়। যে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে ক্লাবের সাতজন স্টাফও৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা কোভিড নিয়ম ভেঙে ওই ক্লাবে জড়ো হয়েছিল৷

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...