Wednesday, April 29, 2026

একঝাঁক ভারতীয় ফুটবলারদের বাদ দিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল, মহামেডানে কথা সামাদ, গুরতেজদের

Date:

Share post:

যত দোশ নন্দ ঘোষ। হা এই কথাটা যেন এসসি ইস্টবেঙ্গলের ( Sc East Bengal) ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রেই প্রযোজ‍্য। হা এই মুহুর্তে ইস্টবেঙ্গলের অন্দরমহলে যা অবস্থা, সেই চিত্র দেখলে এমনটাই মনে হবে। একঝাঁক ভারতীয় ফুটবলারকে ( Indian footballer )দল থেকে রিলিজ দিয়ে দিতে চলেছে লাল-হলুদ শিবির। সেই তালিকায় রয়েছে বলবন্ত সিং( Balwant singh), সি কে ভিনিথ (c k vineeth ) সামাদ আলি মল্লিক( Samad Ali Mallick ), রফিক আলি সর্দার(rafique ali sardar), অভিষেক অম্বেকর (abhishek ambekar) , গুরতেজ সিং (Gurtej Singh) , রানা ঘরামির( Rana gharami) মতন ফুটবলাররা। আর এতেই মাথায় হাত ফুটবলারদের।

আইএসএলে ( ISL) এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি লাল-হলুদ ব্রিগেড। আইএসএল দল যা খেলছে, তাতে খুশি নন ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার( robi fauler)। তাই দলে একঝাঁক পরিবর্তন আনতে চান তিনি। আর সেই কারনে কোচের নির্দেশে দলের কয়েকজন ভারতীয় ফুটবলারদের ছেড়ে দিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল।

আইএসএলের প্রথম কয়েক ম‍্যাচে মাঠে নামলেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি বলবন্ত সিং। তাই তাঁর খেলায় একপ্রকার বিরক্ত লাল-হলুদ কোচ। কিন্তু সামাদ আলি মল্লিক, রফিক আলি সর্দারা তো ম‍্যাচই খেলেনি। তাদের দল থেকে কেন বাদ দিচ্ছেন তা বুজতে পারছেন না সামাদ, রানা ঘরামিরা। একঝাঁক ভারতীয় ফুটবলারকে বাঁদ দিলেও, প্রতি ম‍্যাচে চুরান্ত ফ্লপ স্কট নেভিলকে দলে রেখে দিচ্ছেন ফাউলার। তাকে দল থেক‍ে ছেঁটে ফেলার কোন কারন দেখছেন না ইস্টবেঙ্গল কোচ। কারন স্কট নেভিলকে দলে এনেছেন তো তিনি নিজেই। তাই নেভিল চুরান্ত ফ্লপ হলেও, প্রতি ম‍্যাচে প্রথম একাদশে জায়গা পাচ্ছেন তিনি।

ইতিমধ্যেই লাল-হলুদের তিন ফুটবলারের সঙ্গে কথা বলছে মহামেডান স্পোর্টিং। সব কিছু ঠিক থাকলে আইলিগে সাদা-কালো ব্রিগেডের হয়ে মাঠে নামতে পারেন সামাদ আলি মল্লিক, গুরতেজ সিং, রফিক আলি সর্দার। ইস্টবেঙ্গল থেকে রিলিজ দেওয়া হবে শুনে হতাশ লাল-হলুদের ঘরের ছেলে সামাদ। তাকে আইএসএলে কোন সুযোগ দেননি ফাউলার। তার ম‍্যাচ না দেখেই দল থেকে কেন বাদ দেওয়া হচ্ছে তা বুঝতে পারছেন না সামাদ। চলতি আইএসএল এ নর্থইস্ট ইউনাইটেডের অফার থাকলেও শেষমেশ ইস্টবেঙ্গলে থেকে যান তিনি। এদিকে এখনই জেজে কে ছাড়ছেন না এসসি ইস্টবেঙ্গল। আর কয়েকটা ম‍্যাচ দেখার পরই জেজের বিষয় সিদ্ধান্ত নেবেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার।

আরও পড়ুন:শাহরুখ খানের ডনের চরিত্রে ওয়ার্নার, মুহূর্তে ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়

Related articles

ভোট দিতে না পেরে আত্মহত্যার হুমকি কৃষ্ণনগরের গাড়ি চালকদের!

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে যখন বারবার আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission), ঠিক তখনই কৃষ্ণনগরে (Krishnanagar) সামনে...

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।...

সুষ্ঠু ভোটগ্রহণে এসে অশান্তি পাকাচ্ছেন বিজেপি প্রার্থী! শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ ভবানীপুরের ভোটারদের

সকাল থেকে শান্তিতেই ভোটগ্রহণ চলছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। পরিস্থিতি পরিদর্শন করেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়...

EVM বিভ্রাটের জের, ভোট দিতে পারলেন না চিরঞ্জিত

রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। বাংলার বিভিন্ন প্রান্তে মানুষ ভোট দিচ্ছেন। এরমধ্যে ইভিএম বিভ্রাটের শিকার হওয়ায় বুধবার...