Friday, April 3, 2026

‘গড়ে’ অধিকারীদের বাদ দিয়েই আজ সংগঠন দেখাবে তৃণমূল

Date:

Share post:

রাজ্য রাজনীতিতে কাঁথির পরিচয় ‘অধিকারী গড়’ হিসেবেই৷ আর তথাকথিত সেই গড়ে আজ, বুধবার অধিকারীদের বাদ দিয়েই
সমাবেশ করে শক্তি দেখাবে তৃণমূল৷ এই সমাবেশের প্রচার ব্যানার বা ফ্লেক্সে পর্যন্ত রাখা হয়নি অধিকারী পরিবারের কারোর নাম৷ অথচ শিশির অধিকারী পূর্ব মেদিনীপুর তৃণমূলের সভাপতি, দিব্যেন্দু অধিকারী ওই জেলার তৃণমূল সাংসদ এবং সৌমেন্দু অধিকারী কাঁথি পুরসভার চেয়ারম্যান ৷ এদের কারোরই নাম নেই কোথাও৷

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর আজই প্রথম পূর্ব মেদিনীপুর তথা কাঁথিতে ‘বেইমানির জবাব’ দিতে চলেছে তৃণমূল৷ আর সে কারনেই সম্ভবত সভায় ব্রাত্য অধিকারীরা৷ জানা গিয়েছে, আজ কাঁথিতে মিছিল ও সভা করবে তৃণমূল। কাঁথি শহর মুড়ে দেওয়া হয়েছে তৃণমূলের নানা পোস্টার, ব্যানারে। শুভেন্দু বা অধিকারী পরিবারকে বাইরে রেখেও যে পূর্ব মেদিনীপুরে জমায়েত করা যায়, তা বোঝাবে তৃণমূল৷ এই সভার মূল আয়োজক অখিল গিরি, জেলা রাজনীতিতে অধিকারী পরিবারের বিরোধী হিসেবেই পরিচিত। আজকের পদযাত্রা ও সভায় থাকার কথা সৌগত রায় ও ফিরহাদ হাকিমের৷ আয়োজন দেখে রাজনৈতিক মহলের ধারণা, অধিকারীদের স্বঘোষিত গড় আজই দখল করে নেবে তৃণমূল৷

অসুস্থতার কারন উল্লেখ করে আজকের এই মিছিল ও সভায় থাকবেন না বলেই জানিয়েছেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী৷ সভার নিমন্ত্রণ তিনি পেয়েছেন এবং গরহাজির থাকার কথাই জানিয়ে দিয়েছেন। তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী সভার আমন্ত্রণ পাননি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ মহলে। সভার দিন তিনি দিল্লিতে থাকবেন বলে জানা গিয়েছে। শুভেন্দু ছাড়া অন্য অধিকারীরা দল না ছাড়লেও দলের সভায় থাকবেন না বলেই ধরে নেওয়া হয়েছে৷ তৃণমূল গোটা রাজ্যেই বার্তা দিতে চায়, অধিকারী পরিবার ছাড়াও পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল অটুট এবং শক্তিশালীই থাকবে৷

এদিকে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী আগামিকাল, বৃহস্পতিবার নামছেন রাস্তায়। কাঁথিতেই তিনি নিজে মিছিল করবেন। বিজেপিতে যোগদানের পরে এটাই হবে নিজের জেলায় তার প্রথম কর্মসূচি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...