Monday, April 6, 2026

মান বাঁচাতে আজ ‘হোম গ্রাউণ্ড’-এ নামছেন বিজেপির শুভেন্দু অধিকারী

Date:

Share post:

‘অ্যাওয়ে’ ম্যাচ খেলতে এসে বিস্তর চার-ছয় মেরে গিয়েছেন সৌগত রায়, ফিরহাদ হাকিমরা ( Sougata Roy-Firhad Hakim)৷

এবার ‘হোম গ্রাউণ্ড’-এ ‘জবাব’ দিতে মাঠে নামছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)

স্বঘোষিত ‘গড়’ কাঁথিতে ( Contai) আজ, বৃহস্পতিবার পদযাত্রা করার কথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারীর।

বুধবার কাঁথিতে মিছিল করে পূর্ব মেদিনীপুরের ১৬ আসনই দখল করার ঘোষণা করেছেন ফিরহাদ-সৌগত-অখিল গিরি৷ ওদিকে, ওই জেলার মানুষ যে তাঁদের পাশে আছে তা বোঝানোর লক্ষ্যে আজ নামছে বিজেপি।
এদিন দেখা গিয়েছে, গোটা কাঁথির রাস্তা জুড়ে ঝুলছে শুভেন্দুর ছবি দেওয়া পোস্টার, ব্যানার, ফ্লেক্স। বিজেপির দাবি, আজ ঐতিহাসিক মিছিল হবে কাঁথির রাস্তায়৷ এই মিছিলে ‘দাদার অনুগামী’-দের মাথায় থাকবে সাদা টুপি। দিল্লিতে আম আদমি পার্টির সভা-সমাবেশে তাদের সমর্থকদের যেমন সাদা টুপিতে দেখা যায়, তেমনই সাজছেন দাদার অনুগামীরা৷ মিছিলে অংশ নেওয়া মানুষের ভিড়ে যাতে ‘দাদার অনুগামী’দের আলাদা করা বোঝা যায় সেই লক্ষ্যেই এই কৌশল বলে মনে করা হচ্ছে৷ সাদা টি- শার্ট আর সবুজ ব্যাজে দাদার অনুগামীদের সকাল থেকেই দেখা যাচ্ছে কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ড-সহ শহরের সর্বত্রই৷ অনুগামীদের বক্তব্য, “রাস্তা বন্ধ করে, ব্যারিকেড করে, রাতে রাস্তায় দড়ি ফেলে আমরা দাদার অনুষ্ঠান করি না। আমরা মানুষের পাশে থেকে কাজ করি।” জানা গিয়েছে, হলদিয়া, তমলুক,কোলাঘাট থেকে অনুগামীরা এসে গিয়েছেন অনুষ্ঠানস্থলে৷ এদের গায়েও দাদার অনুগামী লেখা টি-শার্ট ও টুপি৷ বুধবারই শুভেন্দু-সহ গোটা অধিকারী পরিবার নিয়ে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতারা। আজ তার পালটা জবাব দিতে চলেছেন বিজেপি বা শুভেন্দু।

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...