Saturday, May 23, 2026

আমন্ত্রণ জানায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ, সাফ জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিজেপি যতই বলুক, বিশ্বভারতী (Viswa Bharati) কর্তৃপক্ষ আমায় আমন্ত্রণ জানায়নি- বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠানে যোগ না দেওয়ার অভিযোগ উড়িয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। বিশ্বভারতীয় অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে। বিজেপি (BJP) যখন টুইটে অভিযোগ করছে , অনুষ্ঠানে যোগ না দিয়ে রবীন্দ্রনাথকে অবমাননা করছেন মুখ্যমন্ত্রী। তার জবাবে আগেই রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেছেন, কোনও আমন্ত্রণ আসেনি। এরপরে, নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘‘আমি কোনও আমন্ত্রণ পাইনি। না পেয়েছি চিঠি, না পেয়েছি ফোন”।

আরও পড়ুন:পূর্বস্থলীতে শুভেন্দুর সভার পাল্টা সুজাতার মেগা-শো, দেখুন ফটো ফিচার

মমতা পাল্টা প্রশ্ন করেন, ‘‘কে ডাকল? কখন ডাকল?’’ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, শতবর্ষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে আমন্ত্রণ পাননি। তিনি বলেন, ২৮ তারিখে দেখা করার আর্জি জানিয়েছেন উপাচার্য (Vice Chancellor)। কিন্তু তিনি সেদিন পারবেন না। কারণে, এবার বীরভূমের দেড়দিনের সফরে মধ্যে ৫টা মিটিং রয়েছে। সেই কারণে তিনি এবার বিশ্বভারতীতে যাওয়ার সময় নেই।

Related articles

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...