Friday, April 3, 2026

খানাকুলের খাল ধারে উদ্ধার তৃণমূল সমর্থকের দেহ

Date:

Share post:

খানাকুলের (Khanakul) কিশোরপুরের ইছাপুরে এক বাসিন্দার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুচাঁদ জানা (Suchand Jana)। তাঁর দেহ স্থানীয় কুলাট এলাকার দ্বারকেশ্বর নদের একটি শাখা খালের চরে থাকতে পান স্থানীয়রা। দেহে আঘাতের চিহ্ন আছে। সুচাঁদ তৃণমূল সমর্থক বলে দাবি স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্বের। ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ।

সুচাঁদ জানার নাবালক পুত্র-কন্যা রয়েছে। বৃহস্পতিবার, (Thursday) সকালে স্থানীয় বাসিন্দারা চাষের কাজ করতে গিয়ে সুচাঁদের দেহ পড়ে থাকতে দেখেন। এলাকায় হাজির হন স্থানীয় কিশোরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ বর। পুলিশ তাঁর দেহ উদ্ধার করে। যদিও কীভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে এখনও ধন্দ রয়েছে।

 

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...