Saturday, April 4, 2026

অধিকারী পরিবারই সব! বক্তব্যে কী ইঙ্গিত দিলেন শুভেন্দু?

Date:

Share post:

অধিকারী পরিবার ছিল বলেই পূর্ব মেদিনীপুরে জিততে পারেনি বিজেপি। গেরুয়া শিবিরে যোগ দিয়ে কাঁথির প্রথম সভায় দাবি করলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তিনি বলেন, শিশির অধিকারী ( Sisir Adhikari) ছিলেন বলেই গত লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে বিজেপি (Bjp) প্রার্থী জিততে পারেননি। আর তার এই বক্তব্যের পরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে প্রশ্ন উঠছে কী ইঙ্গিত করতে চাইছেন শুভেন্দু? ওই কাঁথিতেই বুধবার, সৌগত রায় (Sougata Roy), ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নেতৃত্বে তৃণমূলের অধিকারী পরিবারের কেউ সভায় উপস্থিত ছিলেন না দিব্যেন্দু অধিকারী। জানিয়েছেন তিনি আমন্ত্রণ পাননি। আর শিশির অধিকারী নিজের অসুস্থতার কথা জানান।

আরও পড়ুন- শীতের আমেজে আনন্দে মেতে উঠুন সন্তোষ মিত্র স্কোয়ারের পাখি উৎসবে

এদিকে শুভেন্দু অধিকারী বলছেন, অধিকারী পরিবারই পূর্ব মেদিনীপুরে শেষ কথা। তাদের জন্য তৃণমূল জিতেছে। তাহলে এবার সেই পরিবার থেকে এখনও পর্যন্ত শুধুমাত্র শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। তাহলে কোন হিসেবে মেদিনীপুরের জয়ের স্বপ্ন দেখছেন শুভেন্দু? তাহলে কি অনতিদূরে পরিবারের আরও সদস্যদের নাম লেখাবেন গেরুয়া পরিবারের। এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

এদিনের সভায় আরও একটা অভিযোগ জানিয়েছেন শুভেন্দু। তাঁর মতে, জেলার নেতারা জায়গা পাননি, অথচ দক্ষিণ কলকাতার মুষ্টিমেয় তৃণমূল নেতাদেরকেই মন্ত্রিত্ব এবং পদ দেওয়া হয়েছিল। কী বলতে চাইছেন শুভেন্দু? এখানে কি গ্রাম শহর ভাগ করতে চাইছেন তিনি? সেটাই যদি হয় তাহলে তাঁর পরিবারের অনেকেই রয়েছেন তৃণমূলে। সেক্ষেত্রে সেখানেও কি কোন পরিবর্তন আসতে চলেছে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন- শুভেন্দুকে তুলোধনা সুজাতার, গর্জন-হাততালিতে ফেটে পড়লো পূর্বস্থলীর তৃণমূলের জনসভা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...