Wednesday, May 13, 2026

শুভেন্দুকে তুলোধনা সুজাতার, গর্জন-হাততালিতে ফেটে পড়লো পূর্বস্থলীর তৃণমূলের জনসভা

Date:

Share post:

যে পূর্বস্থলীতে শুভেন্দু অধিকারী কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়েই এদিন তাঁকে কার্যত তুলোধনা করলেন সুজাতা মণ্ডল খাঁ। শুভেন্দুকে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি, এদিন তাঁকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সুজাতা। ভরা জনসভা থেকে সুজাতার ঘোষণা, “কত বড় নেতা হয়েছেন দেখে নেবো। আপনি নাকি জননেতা? তাহলে নিজের দল বানালেন নে কেন? কেন অন্য দলে গেলেন? অধিকারীবাবু আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমার দাদা যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি অনুমতি পাই তাহলে পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে যে কোনও আসনে আমার বিরুদ্ধে ভোটে দাঁড়ান। আপনার জমানত জব্দ করে ছাড়ব।”

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর বিশ্বরম্ভা ফুটবল ময়দানে প্রথম সভা করলেন সুজাতা। আর শুভেন্দুকে এমন চ্যালেঞ্জ ছোড়ার পর গর্জন-হাততালিতে ফেটে পড়ে গোটা সভাস্থল। এখানেই থেমে থাকেনি নি সুজাতা, নাম না করে শুভেন্দুকে পচা আলু, বেইমান, সুবিধাভোগী বলেও কটাক্ষ করেন। সুজাতার কথায়, “শুভেন্দু নাকি বঞ্চনার শিকার। অথচ সব সুযোগ সুবিধা ভোগ করেছেন। আমি কোনও সুযোগ সুবিধা ভোগ না করে তৃণমূলে এসেছি।” তাঁর প্রতিটি বক্তব্য এদিন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

এছাড়াও এদিন এই জনসভায় বক্তা হিসেবে হাজির ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, তৃণমূলের নতুন প্রজন্মের নেতা দেবাংশু ভট্টাচার্য, মন্ত্রী স্বপন দেবনাথ প্রমুখ। প্রত্যেকেই শুভেন্দুকে আক্রমণের নিশানা বানান।

আরও পড়ুন- লকডাউনে মানুষের পাশে দাঁড়ানো সেরা ১০ সাংসদের ৫ জনই বিজেপি, তৃতীয় রাহুল

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...