Saturday, April 4, 2026

আইএফএ সচিব পদ থেকে পদত‍্যাগ করলেন জয়দীপ মুখোপাধ‍্যায়

Date:

Share post:

পদত‍্যাগ করলেন আইএফএ সচিব ( IFA president ) জয়দীপ মুখোপাধ‍্যায়( joydeep mukherjee) । শনিবার আইএফএ প্রেসিডেন্ট এবং চেয়‍্যারম‍্যানকে পদত‍্যাগের চিঠি পাঠিয়ে দেন তিনি। তবে সামনেই আইলিগ( i-league)। সেই দায়িত্ব পালন করার পরই আইএফএ ছাড়বেন জয়দীপ মুখোপাধ‍্যায়।

হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আইএফএ সচিবের পদত‍্যাগের পরই এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে কলকাতা ময়দানে। শোনা যাচ্ছে কন‍্যাশ্রী কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল ক্লাব ভিন্নরাজ‍্যের ফুটবলার খেলানো নিয়ে বিতর্কের সূত্রপাত। ইস্টবেঙ্গল শিবির একই প্রতিযোগিতায় দুবার ভিনরাজ‍্যের ফুটবলার খেলিয়েছে। যার ফলস্বরুপ দলকে নির্বাসিত করার কথা আইএফএর। কিন্তু দল বাতিল হয়ে যাওয়ার পরিবর্তে যাতে ইস্টবেঙ্গল সেমিফাইনাল খেলতে পারে সে বিষয়ে চাপ দিতে থাকে আইএফএ অজিত বন্দোপাধ‍্যায়। যা মানতে নারাজ হন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ‍্যায়। তবে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ‍্যায়কে ফোনে ধরা হলে পদত‍্যাগের কারন হিসিবে ব‍্যাক্তিগত কারনকেই তুলে ধরেন।

সামনেই আইলিগ। তাই আইলিগের কাজ শেষ করেই আইএফএ ছাড়বেন বলে জানিয়েছেন জয়দীপ মুখোপাধ‍্যায়। তিনি আইএফএ সচিব হওয়ার পরই আইএফএতে এক আমুল পরিবর্তন আনেন । দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলা ফুটবলে একাধিক কর্মসূচি নিয়েছিলেন জয়দীপ মুখোপাধ‍্যায়। সফলভাবে শেষ করেন দ্বিতীয় ডিভিশন আইলিগ এবং আইএফএ শিল্ড।

আরও পড়ুন:২১ বছরের দলের জন্য এখন লজ্জা পাচ্ছেন শুভেন্দু!

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...