Thursday, April 2, 2026

শান্তি-উন্নয়নের জন্য পরিবর্তন: বিমল-অনীতদের মিছিলে নজরকাড়া ভিড়

Date:

Share post:

বিমল গুরুং শিবিরের উপচে পড়া জনসভার সাতদিনের মাথায় সোনাদা থেকে দার্জিলিং (Darjeeling) ‘পরিবর্তন-যাত্রা’ করে শক্তি দেখালেন বিনয় তামাং-অনীত থাপারা (Binay Tamang-Anit Thapa)। শনিবার সকাল থেকে ১৬ কিলোমিটার পদযাত্রায় অংশ নিতে দেখা যায় হাজার-হাজার পাহাড়বাসীকে। শারীরিক অসুস্থতার কারণে পদযাত্রায় ছিলেন না বিনয়। তবে অনীত থাপা আগাগোড়াই ছিলেন।

দীর্ঘ পদযাত্রার শেষে দার্জিলিঙের মোটর স্ট্যান্ডে জনসভা কররা কথা অনীতের। পদযাত্রা শুরুর সমযে অনীত জানিয়ে দেন, পাহাড়ের মানুষকে ভয় দেখিয়ে এতদিন যে রাজনীতি হয়েছে তা আর চলবে না। এখথন পাহাড়ের মানুষ সেই হিংসা, হুমকির রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গত সাড়ে তিন বছর ধরে শান্তি বজায় রেখেছেন। সেই পরিবর্তনের মানসিকতা এখন কতটা জোরাল তা এদিনের পরিবর্তন যাত্রায় লাখো মানুষের অংশ নেওয়া থেকে পরিষ্কার বলে দাবি করেছেন অনীত।

তবে অনীত থাপা কিন্তু তাঁর পদযাত্রার সময়ে যতবার কথা বলেছেন কখনও বিমল গুরুংয়ের নামচ্চারণ করেননি। তিনি জানিয়ে দেন, গত সাড়ে তিন বছরে পাহাড় যাঁদের দেখা পায়নি, তাঁদের সম্পর্কে কথা বলে তিনি নিজের এনার্জি নষ্ট করতে চান না। বরং, পদযাত্রায় কাতারে-কাতারে মানুষের সামিল হওয়া থেকে তাঁরা শিক্ষা নিতে পারেন, পাহাড়ের মানুষ এখন পরিবর্তনের পক্ষে।

তবে পাহাড়ে এখন বড়দিনের মরসুমে উৎসবের মেজাজ রয়েছে। পর্যটকদের ভিড়ও হয়েছে। তার মধ্যে সকাল থেকে পদযাত্রার কারণে ও জনসভার জন্য দীর্ঘ সময় নানা এলাকায় যানজট হয়। তাতে ভোগান্তি হয় পর্যটকদের (Tourist)। বর্ষবরণের জন্য পাহাড়ে যখন নানা প্রস্তুতি চলছে, ম্যাল চৌরাস্তায় বসেছে বড় মাপের প্রদর্শনী। সেখানে স্বনির্ভর গোষ্ঠীগুলির স্টলে ভিড়ও হচ্ছে খুব।

এই অবস্থায়, বিমল গুরুং-রোশন গিরি (Bimal Gurung-Roshan Giri) বনাম বিনয় তামাং-অনীত থাপাদের পরস্পরকে শক্তি প্রদর্শনের জন্যে মিছিল-মিটিংয়ের প্রতিযোগিতা শুরু হওয়ায় পর্যটন মহলের অনেকে উদ্বিগ্ন।

আরও পড়ুন-কমেনি ক্ষোভ: শিলিগুড়িতে বিক্ষুব্ধ বিজেপিদের অনুষ্ঠান

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...