Saturday, April 4, 2026

টালা সেতুর প্রাথমিক নকশার অনুমোদন দিল রেল

Date:

Share post:

টালা সেতুর প্রাথমিক নকশার অনুমোদন দিল রেল। বড়দিনে মিলেছে এই বড় খবর। উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু ভেঙে ফের নতুন করে তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য। সেতুর হাল বেহালের কারণেই এই সিদ্ধান্ত। পূর্ত দফতরের তত্ত্বাবধানে সেতু নির্মাণ হলেও, মাঝেরহাটের মতোই রেলের অনুমতি প্রয়োজন।
শুক্রবার পূর্ব রেল সূত্রে খবর, পূর্ত দফতরে পাঠানো নকশা অনুমোদন করা হয়েছে। বিষয়টি লিখিতভাবেও রাজ্য সরকারকে জানানো হয়েছে। টালা সেতুর উপর দিয়ে প্রথমে ভারী যান চলাচল বন্ধ করা হয়। পরে সব গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করায় দুর্ভোগ বাড়ে শহরবাসীর। তবে দ্রুত সেতু নির্মাণ হলে সেই সমস্যাও কেটে যাবে।
এই বছরের ফেব্রুয়ারি থেকে ভাঙার কাজ শুরু হয়। লকডাউন পর্বেও টালা ব্রিজ ভাঙার কাজ চলতে থাকে।সম্প্রতি ভাঙার কাজ সম্পূর্ণ শেষ নতুন করে ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে পিলার পাইলিংয়ের কাজ শুরু করেছে লারসেন এন্ড টুব্রো কর্তৃপক্ষ৷নয়া টালা সেতু হবে কেবল স্টেয়ড। তবে এখানেও সেতুর নীচে রেল লাইন থাকায় ফের রেল-রাজ্য সমস্যা।পুরনো টালা সেতু ভাঙতে ইতিমধ্যেই ৫৫ লাখ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য। এই টাকা রেলকে দিয়েছে রাজ্য। তবে আগের চেয়ে নয়া সেতু হবে অনেক লম্বা ও চওড়া।
টালায় এই রোড ওভারব্রিজ (আরওবি)-টি ৬টি স্তম্ভের উপরে তৈরি হবে। সেতু নির্মাণের বিস্তারিত নকশা নিয়ে গত ১৪ ডিসেম্বর রাজ্য এবং রেল কর্তাদের মধ্যে বৈঠকও হয়। নকশার অনুমোদনের পর সেতু নির্মাণের কাজ দ্রুত শেষ করতে চাইছে পূর্ত দফতর। লকডাউন এবং করোনার কারণে টালা সেতু ভাঙার কাজের গতি কিছুটা শ্লথ হয়ে গিয়েছিল। নকশার অনুমোদন পাওয়ার পর, প্রকল্পটি গতি পাবে বলে মনে করছেন ইঞ্জিনিয়াররা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...