Saturday, April 4, 2026

‘মমতার পদ চাইলে চিরে দেব, বাড়িতে ঢুকে মাইক বাজাব’, শুভেন্দুকে হুঁশিয়ারি সৌগতর

Date:

Share post:

“দুধ মাঙ্গো তো ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাঙ্গো তো চির দেঙ্গে”৷

এবার সুপারহিট এই ফিল্মি ডায়লগ আউড়েই শুভেন্দু অধিকারীকে ( Suvendu Adhikary)
তীব্র আক্রমণ করলেন প্রাক্তণ অধ্যাপক সৌগত রায় (Sougata Roy)৷

ঠিক এরপরই শুভেন্দুকে হুমকি দিয়েই সৌগত বলেন, “শুভেন্দুর বাড়ির দরজায় মাইক লাগিয়ে একদফা বুঝিয়ে দিয়ে এসেছি, এবার বাড়ির ভিতর ঢুকে মাইক বাজাব।”

পানিহাটির এক দলীয় সভায় সরাসরি নাম করে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দুকে এভাবেই হুঁশিয়ারি দিয়ে সুবক্তা হিসেবে পরিচিত সৌগত রায় বলেছেন, “একটা সিনেমা দেখেছিলাম ‘মিশন কাশ্মীর’ ৷ তার একটা ডায়লগ ছিলো, দুধ মাঙ্গো তো ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাঙ্গো তো চির দেঙ্গে ৷ শুভেন্দুকেও বলি, মমতার পদ চাও তো চির দেঙ্গে ৷

দলের সঙ্গে যখন শুভেন্দু অধিকারীর দূরত্ব বাড়ছিলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই সৌগত রায়কেই মধ্যস্থতার দায়িত্ব দিয়েছিলেন ৷ শুভেন্দুর ক্ষোভ প্রশমিত করে দলে রাখার জন্য তাঁর সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছিলেন সৌগত রায় ৷ কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয় এবং শুভেন্দু যোগ দেন বিজেপিতেই৷ এদিন সৌগত রায় বলেন, “দলে রাখার জন্য শুভেন্দুর হাতে পায়ে ধরেছিলাম ৷ বলেছিলাম ২০০৬ থেকে আছিস আমাদের সঙ্গে, এখন যাস না বাবা ৷ কিন্তু কোনও কথাই ও শোনেনি”৷

এদিন সৌগত রায়ের নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ তিনি বলেন, “লম্বা দাড়ি রাখলেই কেউ রবীন্দ্রনাথ হয় না ৷ তাহলে তো রামছাগলও রবীন্দ্রনাথ হত ৷ রবীন্দ্রনাথ বললেই হয় না, বাংলা ও বাঙালির মানসিকতাও বুঝতে হয় ৷”

আরও পড়ুন- ‘দুষ্কৃতী এনে বাংলায় ঝামেলা পাকাচ্ছে বিজেপি’, সুনীল মণ্ডল ইস্যুতে বিজেপিকে খোঁচা কাকলির

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...