Friday, June 19, 2026

‘দুষ্কৃতী এনে বাংলায় ঝামেলা পাকাচ্ছে বিজেপি’, সুনীল মণ্ডল ইস্যুতে বিজেপিকে খোঁচা কাকলির

Date:

Share post:

শনিবার সকালে ধুন্ধুমার কান্ড বেঁধে যায় হেস্টিংসে (Hastings )। অভিযোগ, সদ্য তৃণমূল(TMC) ছেড়ে বিজেপিতে ( BJP)আসা সাংসদ সুনীল মণ্ডল(Mp Sunil mondal) কে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকরা। এই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)৷ শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “এটা বিজেপির-ই কাজ। তারা বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে বাংলায় গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে ৷”

শনিবার হেস্টিংসের দলীয় কার্যালয়ে অন্য দল থেকে বিজেপিতে আসা নবাগতদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি। সেই অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকাল ১০টা নাগাদ দলীয় কার্যালয়ে আসেন সাংসদ সুনীল মণ্ডল(Sunil Mondal)। কিন্তু বিজেপির তরফে অভিযোগ করা হয়, তৃণমূল সমর্থকরা সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। তাঁকে কালো পতাকা দেখানো হয়। তাঁকে প্রথমটায় গাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি । জোর করে দরজা আটকে রাখা হয় বলে অভিযোগ। সুনীল মণ্ডলকে ঘিরে স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ সর্মথকরা। শুধু তাই নয় রাস্তায় শুয়ে পড়ে তাঁর গাড়ি আটকানোর চেষ্টা করা হয়। পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সামনে দুই দলের সমর্থকরা ধস্তাধস্তি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে গোটা এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। সুনীল মণ্ডলের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করা হয়। এই গোটা ঘটনার জন্য বিজেপিকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর দাবি, বাইরে থেকে লোক এনে রাজ্যে অশান্তির সৃষ্টি করছে বিজেপি।

আরও পড়ুন- অমর্ত্য সেনকে হেনস্থার অভিযোগ, প্রতিবাদে সভার ডাক বিশিষ্টজনেদের

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...