Friday, June 19, 2026

বিজেপি কর্মী-সমর্থকদের ওপর হামলা, আহত ৬

Date:

Share post:

আমতায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। জখম বিজেপি (BJP) কর্মীরা।

হাওড়ার (Howrah) আমতা বিধানসভা এলাকার ভাটোরা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। আমতার উত্তর ভাটোরায় বিজেপির গৃহ সম্পর্ক অভিযান চলার সময় দলীয় নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ। ঘটনায় ৬ জন বিজেপি কর্মী-সমর্থক জখম হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে।

আহতদের জয়পুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির অভিযোগ, শুক্রবার রাতে উত্তর ভাটোরা গ্রামে বিজেপির দলীয় কর্মসূচি চলছিল। সেই সময় প্রায় ১২ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হামলা চালায়। বিজেপি নেতা কর্মীদের উপরে লাঠি-বাঁশ-লোহার রড দিয়ে হামলা চালানো হয়। আহত হন একাধিক বিজেপি কর্মী। এর মধ্যে জখম এক বিজেপি নেতার চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন-অনড় থেকেই বৈঠকে রাজি কৃষকরা

Related articles

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...