Tuesday, June 23, 2026

অমর্ত্য সেনকে অপমানের অভিযোগ, প্রতিবাদে আজ রাজপথে বুদ্ধিজীবীরা

Date:

Share post:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে অপমান করা হয়েছে বলে মনে করছেন বুদ্ধিজীবীরা । এই অপমানের প্রতিবাদে পথে নামছেন তাঁরা । আজ রবিবার দুপুরে বাংলা অ্যাকাডেমির সামনে প্রতিবাদ সভা করবেন তাঁরা । প্রতিবাদে শামিল হবেন ব্রাত্য বসু, শুভাপ্রসন্ন, অরিন্দম শীল, যোগেন চৌধুরি, জয় গোস্বামী-সহ অন্য বুদ্ধিজীবীরা।
অমর্ত্য সেনের অপমানে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনে অমর্ত্যের বাড়ি ‘প্রতীচী’র সামনে হকার উচ্ছেদ নিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিতর্কিত মন্তব্য এবং বিজেপি নেতারা যে ভাবে নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আনছেন, তাকে বাঙালি তথা বাংলার অপমান হিসেবেই দেখছেন মুখ্যমন্ত্রী। রাবীন্দ্রিক ভাবনা থেকে বেরিয়ে এসে শান্তিনিকেতনের মুক্ত অঙ্গনে পাঁচিল দেওয়া, এমনকী পৌষমেলা বন্ধের সিদ্ধান্তেরও কড়া সমালোচনা করেছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন, বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলেও তিনি হাঁটছেন তার সঙ্গে সংঘাতের পথেই। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, ‘অমর্ত্য সেন মতাদর্শগত ভাবে বিজেপির বিরুদ্ধে। তাই তিনি জমি দখল করে আছেন, হকার বসিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে।’ এই ঘটনার প্রতিবাদ জানাতে বাংলার বুদ্ধিজীবীদের কাছে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি সরাসরি অমর্ত্য সেনকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন থেকে বৃহস্পতিবারই হুঙ্কার দিয়ে মমতা বলেছিলেন, ‘প্রতীচী বাড়ি নিয়ে যে যা ইচ্ছা বলে যাবে, তা বাংলার মানুষ বরদাস্ত করবে না। অমর্ত্য সেনকে কেন অপমান করা হচ্ছে? জবাব চাই। বিনা কৈফিয়তে এক ইঞ্চিও জমি ছাড়ব না। বাংলার বুদ্ধিজীবীদের বলব, যে যেখানে যেমন ভাবে পারেন প্রতিবাদ করুন।’

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...