Tuesday, June 2, 2026

“সাডা কুত্তা কুত্তা!” -র এসেন্স হলিউডেও, গানের তালে নাচলেন ‘ফ্রেন্ডস’-এর চরিত্ররা! মূহুর্তেই ভাইরাল ভিডিও

Date:

Share post:

বিগ বস সিজন ১৩ র (Bigboss season 13) ঘরে শেহনাজ গিল (Shehnaaz Gill) ঝগড়া করতে করতে বলেছিলেন, ‘‘ক্যা কারু ম্যায়, মর যায়ু? তুমহারি ফিলিং তুমহারি, মেরি কোই ফিলিং নেহি হ্যায়… তোয়াডা কুত্তা টমি, সাডা কুত্তা কুত্তা! ’’ মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এই পঞ্জাবি ডায়লগটি। আর সেটি নজরে পড়ে যশরাজ মুখাটের (Yashraj Mukhate)৷ যথারীতি এটিরও একটি মজাদার RAP বানিয়ে ফেলেন মুখাটে। মিউজিক তো বটেই, তার সঙ্গে ঢোলের বাদ্যি যোগ করে বেশ মজাদার একটা গান বানান তিনি। যা এখন খুবই চলছে সোশ্যাল মিডিয়ায়৷

দেখুন ভিডিও :
https://www.instagram.com/p/CIifQEKHBJk/?igshid=gwuuk32rbpt7

সম্প্রতি এই গানে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Raveena Tandon) ও তাঁর মেয়েকে। এবার সেই গানের তালে পা মেলালেন ২৭ বছরের বিখ্যাত টেলিভিশন সিরিজ ‘ফ্রেন্ডস’ এর (Friends) চরিত্ররা।

দেখুন ভিডিও :
https://www.instagram.com/p/CJMAi5xDsOD/?utm_source=ig_web_copy_link

রস, রেচেল, মনিকা, চ্যান্ডলার, জোয়ি এবং ফিবি (Rachel Green, Monica Geller, Phoebe Buffay, Joey Tribbiani, Chandler Bing and Ross Geller) – এই ছয় চরিত্রের বিভিন্ন মুডের ক্লিপিং কেটে সেগুলি গানের তালে তালে মন্তাজ করা হয়েছে। গানটি আক্ষরিক অর্থেই বাজিমাত করল হলিউড (Hollywood)।

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...