Friday, April 3, 2026

বক্সিং ডে টেস্টে ৮২ রানে এগিয়ে ভারতীয় দল, শতরান অজিঙ্কে রাহানের

Date:

Share post:

বক্সিং ডে টেস্টে ( boxing day test) দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ( Australia )বিরুদ্ধে ৮২ রানে এগিয়ে ভারতীয় ( India) দল। ইনিংসে শতরান অজিঙ্কে রাহানের ( ajinkya rahane) । দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া।

প্রথম টেস্টে হারের পর এ যেন দুরন্ত ক‍্যামব‍্যাক ব্লুজ ব্রিগেডের। বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে গুটিয়ে দেয় ভারত। জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রাহানের দল। দ্বিতীয় দিনে ব‍্যাটিং লাইনকে যোগ‍্য ভরসা দেন শুভমান গিল ( shubman gill) অভিষেক ম‍্যাচে ৪৫ রান করেন তিনি। শুভমান আউট হতেই ভারতের হয়ে ব‍্যাটিং এ ভরসা দেন ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানে। ১০৪ রানে অপরাজিত তিনি। রাহানের শতরানের কারনেই মেলবোর্নে (melbourne) দ্বিতীয় দিনের শেষে অ‍্যাডভ‍্যান্টেজ পেয়ে গেল ভারত। বিরাটের অবর্তমানে একে বারে সামনে দিয়ে দেশকে যোগ‍্য নেতৃত্ব দিলেন রাহানে।

দ্বিতীয় দিনে শুরুতে শুভমানকে সঙ্গী করে মাঠে নামেন চেতেশ্বর পুজারা ( cheteshwar pujara) । শুভমান ব‍্যাটে রান পেলেও ব‍্যর্থ হন পুজারা। মাত্র ১৭ রান করেন তিনি। ২১ রানে আউট হয়ে যায় হানুমা বিহারি ( hanuma vihari) । ২৯ রান করেন ঋষভ পান্থ (rishabh pant)। ম‍্যাচে এদিন ব‍্যাটে রাহানেকে যোগ‍্য সঙ্গত দেন রবীন্দ্র জাদেজা (ravindra jadeja)। ৪০ রানে অপরাজিত তিনি। ১০৪ রানে অপরাজিত রাহানে। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ( mitchell starc ) এবং প‍্যাট ক‍্যামিন্স ( pat cummins )। একটি উইকেট নেন নেথান লিওন ( nathan lyon)। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮২ রানে এগিয়ে অজিঙ্কে রাহানের দল। যার ফলে দ্বিতীয় দিনের শেষে অজিদের বিরুদ্ধে অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া। তবে তৃতীয় দিনে ভারতের লক্ষ‍্য লিড বাড়িয়ে নেওয়া। তবেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে পারবে বলে মনে করছেন ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানে।

আরও পড়ুন:বক্সিং ডে টেস্টে শতরান রাহানের

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...