Monday, April 6, 2026

রবিবার শুভেন্দুর কর্মসূচির পাল্টা সোমবার দাঁতনে তৃণমূলের সভা

Date:

Share post:

ঘাসফুল ফেলে হাতে পদ্ম তুলে নেওয়ার পর আজ, রবিবার পশ্চিম মেদিনীপুরে প্রথম কোনও কর্মসূচিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ এই কর্মসূচি ‘অ-রাজনৈতিক’ নয়, পুরোদস্তুর এক ‘রাজনৈতিক কর্মসূচি’তেই অংশ নিচ্ছেন শুভেন্দু।

এদিকে, শুভেন্দুর সভার পরের দিন, সোমবার দাঁতনেই পাল্টা সভার ডাক দিয়েছে তৃণমূল ( TMC)।

বিজেপির ( BJP) তরফে জানানো হয়েছে, রবিবার দাঁতনে এক পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রার শেষে জনসভাও হবে। বিজেপির এই কর্মসূচিতে যোগ দেবেন শুভেন্দু।

ওদিকে, শুভেন্দুকে ‘কাগুজে বাঘ’ বলে কটাক্ষ করে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেছেন, ‘‘শুভেন্দুকে দল কখনই অসম্মান করেনি। একগাদা পদে ছিলেন। এখন অনেক বড় বড় কথা বলছেন। তবে বিশ্বাসঘাতকরা কখন কী বললো, তাতে তৃণমূলের কিছু যায় আসে না। রবিবারের বিজেপির সভায় যা লোক হবে তার থেকে কয়েকগুণ বেশি লোক হবে সোমবারে তৃণমূলের সভায়। দাঁতনে একই জায়গায় এই সভা হবে৷ শুধু জেলার নেতারাই এই সভায় থাকবেন। শুভেন্দুর মিথ্যার ফানুস সোমবার খুলে দেওয়া হবে।’’

আরও পড়ুন-শুভেন্দুর পর সুনীলের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি কৈলাসের

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...