Tuesday, March 31, 2026

‘বক্সিং ডে’ টেস্টে দুরন্ত বোলিং, রাহানের নেতৃত্বে জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে

Date:

Share post:

অ্যাডিলেড টেস্টে লজ্জার হারের পর অবশেষে বক্সিং ডে টেস্টে(Boxing day test) ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া(Team India)। বিরাট কোহলির(Virat Kohli) অনুপস্থিতিতে অজিঙ্কা রাহানের(Ajinkya Rahane) অধিনায়কত্বে অবশেষে চালকের আসনে বসলো ভারত। দ্বিতীয় দিনে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন রাহানে। তৃতীয় দিনের শুরু থেকেই দুরন্ত বোলিংয়ের জেরে ধ্বস নামলো অজি ব্যাটিং লাইনআপে(Australia batting line up)। অশ্বিনীদের দুরন্ত বোলিংয়ে ইতিমধ্যেই ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে অস্ট্রেলিয়া। লিড এখন মাত্র ২ রানের। পরিস্থিতি যা তাতে বড় কোনও অঘটন না ঘটলে চতুর্থ দিনেই ম্যাচের ফয়শালা হয়ে যেতে পারে।

এদিন দ্বিতীয় দিনের ৫ উইকেটে ২৭৭ রান থেকে খেলা শুরু করে ভারত। অবশ্য কিছুক্ষণের মধ্যেই রান আউট হয়ে ফিরে যান ক্যাপ্টেন রাহানে। যদিও তার রানআউট নিয়ে যথেষ্ট বিতর্ক ছিল। স্কোরবোর্ডে তখন রাহানের খাতায় যোগ হয়েছে ১১২ রান। দুরন্ত হাফ সেঞ্চুরি করেন জাদেজাও। সব মিলিয়ে ৩২৬ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। অবস্য ১৩১ রানের লিড পায় তারা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। প্রথমে জো বার্নসের এবং এরপর লাবুসানে আউট হন মাত্র ২৮ রানে। মাত্র ৮ রানে বোল্ড হন স্টিভ স্মিথ। জাদেজার বলে ৪০ রান করে আউট হন ওয়েব। উইকেট পান বুমরাহর, অশ্বিন, উমেশ যাদব ও সিরাজ।

আরও পড়ুন:স্টেডিয়ামের গ্যালারিতে নিজের নাম দেখে ক্ষুব্ধ বেদীর আইনি পদক্ষেপের হুমকি

দিনের শেষে আপাতত ক্রিজে ১৭ রানে ব্যাটিং করছেন ক্যামেরন গ্রিন এবং ১৫ রানে প্যাট কামিন্স। দু রানের লিড রয়েছে হাতে রয়েছে মাত্র চারটি উইকেট। ফলে এটা বলাই যায় বড়সড় কোনও বিপর্যয় না ঘটলে চতুর্থ দিনেই ম্যাচ পকেটে পুরে নিতে পারে রাহানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। অবশ্য মহম্মদ শামির পর এদিন চোট পেয়েছেন ভারতীয় দলের আরও এক পেসার উমেশ যাদব। তার চোখ নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে টিম ইন্ডিয়া।

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...