Friday, June 19, 2026

চাপা ফিসফাস চাগিয়ে উঠল নতুন ইনস্টাগ্রাম পোস্টের পর…

Date:

Share post:

গুঞ্জন তো আগে থেকেই ছিল। ইনস্টাগ্রামের (Instagram) কমেন্ট সন্দেহটা বাড়াল বেশি। সঙ্গে আবার হার্ট ইমোজি। পুরো ব্যাপারটাই জমে ক্ষীর।

অমিতাভ-নাতনি নভ্যা নভেলি (Navya Naveli, Amitabh Bachchan) ও জাভেদ জাফরির (Javed Zaffri) ছেলে মিজান জাফরির (Meezan Zaffri) কথা বলা হচ্ছে। বিখ্যাত দুই স্টার-কিডের গভীর বন্ধুত্ব নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন। একটি সাক্ষাৎকারে মিজানকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” নভ্যা তাঁর শুধুমাত্র ভালো বন্ধু। তিনি কারও সঙ্গে সম্পর্কে নেই। ”

আরও পড়ুন : “সাডা কুত্তা কুত্তা!” -র এসেন্স হলিউডেও, গানের তালে নাচলেন ‘ফ্রেন্ডস’-এর চরিত্ররা! মূহুর্তেই ভাইরাল ভিডিও

কিন্তু নভ্যার ইনস্টাগ্রামের কমেন্টবক্স তো অন্য কথা বলছে। সম্প্রতি নভ্যার একটি ছবিতে মিজানের কমেন্ট দেখে ফের কথা শুরু হয়েছে নেটদুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, নভ্যা একটি টালির ছাদের উপরে বসে রয়েছেন। পরনে তাঁর সাদা মিনি ড্রেস। পাশে ফেরানো মুখ চুল দিয়ে আবৃত। নীচে ক্যাপশনে লেখা, ‘ফিডলার অন দ্য রুফ’ অর্থাৎ ‘ছাদের উপর চোর’। কমেন্টে মিজান লিখেছেন, ‘তুমি কি তোমার মুখটা দেখাতে পারবে?’ পাশে একটি হার্ট ইমোজি ও চোখে লাভ সাইন দেওয়া ইমোটিকন।

শুধু এই ছবিই নয়। এর আগেও, নভ্যা আর তাঁর দিদা জয়া বচ্চনের (Jaya Bachchan) একটি ছবির কমেন্টে ৩টে হার্ট ইমোজি দেন মিজান।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...