Friday, April 3, 2026

শীতের দাপট চলছেই, ফের নামল পারদ, আজ কলকাতা ১১

Date:

Share post:

শীতের (winter)দাপট চলছেই। রবিবারের পর সোমবার ফের নামল পারদ (temperature falls)। দিনের সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ১১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে প্রায় সাড়ে তিন ডিগ্রি কম। শীতে কার্যত জবুথবু মহানগর (kolkata)।

আলিপুর আবহাওয়া দফতর  (Alipore weather ofice)জানিয়েছে, সোমবার ভোরের দিকে ঘন কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার হয়েছে আকাশ। বেড়েছে ঠান্ডার দাপট। জানা গিয়েছে বছরের শেষ কটা দিন মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা১২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে পারদ নামছে জেলাতেও। দক্ষিণবঙ্গের (South bengal) অধিকাংশ জেলার তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রির নিচে। চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি নিচে নামার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে রাজ্যের পশ্চিম প্রান্তের জেলাগুলিতে।

অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ উত্তরাখন্ড, হিমাচল প্রদেশে। শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু অংশে।

আরো পড়ুন-যা করেছি মুকুল রায়ের কথায়, ওঁকে বিশ্বাস করে: সুদীপ্ত সেন

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...