Wednesday, March 25, 2026

তিন লাফে কামাল খিলাড়ি অক্ষয়ের

Date:

Share post:

এক বছরের মধ্যে তিন-তিনবার। লকডাউনের (Lockdown) আগে ছিল ৯৯ কোটি, লকডাউনের মধ্যেই সেটা বেড়ে একবার ১০৮ কোটি, সেখান থেকে ১১৭ কোটি। এ বার তা একলাফে বেড়ে হল ১৩৫ কোটি। না, এ কোনও দেশের জনসংখ্যা নয়। এই সংখ্যা হল অভিনেতা অক্ষয় কুমারের(Akshay Kumar)! পারিশ্রমিক।

আরও পড়ুন – নির্মলা মিশ্রের করোনা রিপোর্ট নেগেটিভ, দ্রুত দেওয়া হতে পারে ছুটি

অবাক হওয়ার কিছু নেই। বলিউড হাঙ্গামায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এখন থেকে ছবি প্রতি ১৩৫ কোটি টাকা নেবেন খিলাড়ি। ২০২২-এ যে সব ছবি মুক্তি পাবে, সেই সব প্রজেক্টের জন্য আপাতত এটাই তাঁর পারিশ্রমিক।

বিগত কয়েক বছর ধরে অক্ষয়ের ছবি বিপুল সাফল্য লাভ করেছে বক্স অফিসে। আর তাই প্রায় সকলেই চাইছেন, তাঁদের ছবিতে কাজ করোন অক্ষয়। এই সুযোগকেই কাজে লাগিয়ে একেবারে মোক্ষম চাল চেলে ফেলেছেন খিলাড়ি। তিন লাফে তাই ৯৯ হয়েছে ১৩৫ কোটি টাকা।

বর্তমানে তাঁর হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে – ‘বচ্চন পাণ্ডে’, ‘রাম সেতু’, ‘রক্ষা বন্ধন’, ‘মিশন লায়ন’ (Bachchan Pandey, Ram Setu, Raksha Bandhan, Mission Lion) ইত্যাদি। এই সব ছবির বাজেট সাধারণত ১৮৫-১৯০ কোটির চারপাশেই ঘোরাঘুরি করে। সেখানে স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব বিক্রি করেই ৮০-৯০ কোটি টাকা প্রযোজকের ঘরে আসে। বক্স অফিস কালেকশনও ২০০ কোটির আশপাশে থাকে। লাভ বেশি হওয়ায়, তাই অক্ষয়ের ওপরেই বাজি ধরেছেন প্রযোজকরাও।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...