Friday, April 3, 2026

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ, কর্নাটক বিধান পরিষদের ডেপুটি স্পিকারের আত্মহত্যা

Date:

Share post:

মর্মান্তিক !

চিকমাগালুরের কডুর-এ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন কর্নাটক বিধান পরিষদের ডেপুটি স্পিকার তথা জনতা দল সেকুলার (JDS) নেতা এস এল ধর্মগৌড়া (Dharmagouda)৷ এই আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে৷

জানা গিয়েছে, দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে৷ কডুর থানার পুলিশের বক্তব্য, সুইসাইড নোটে তিনি লিখেছেন, গত ১৫ তারিখ কংগ্রেস নেতারা তাঁর সঙ্গে ধাক্কাধাক্কি করে চেয়ার থেকে তাঁকে ঠেলে ফেলে দেন। এই ঘটনায় হতাশাগ্রস্ত তিনি।

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে বাড়িতে কিছু না জানিয়েই বেরিয়ে যান ধর্মগৌড়া। তাঁর পরই এই খবরে পরিবারের লোকজন শোকে ভেঙ্গে পড়েছেন৷ এই ঘটনায় হতবাক জনতা দল সেকুলার। প্রাক্তন প্রধানমন্ত্রী ও জেডিএস নেতা এইচডি দেবগৌড়া( Debgouda) বলেছেন, “শান্ত ও ভদ্র মানুষ ধর্মগৌড়ার আত্মহত্যা তাঁদের স্তম্ভিত করেছে। তাঁর চলে যাওয়া গোটা রাজ্যের ক্ষতি”।জেডিএস নেতা ও কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীও টুইটে লিখেছেন, জেডিএস একজন অসাধারণ রাজনীতিককে হারালো।

জানা গিয়েছে, কংগ্রেস রাজ্য বিধান পরিষদের চেয়ারম্যান নিয়োগের বিরোধিতা করছিল। ডেপুটি চেয়ারম্যান ধর্মগৌড়া সেদিন তাঁর আসনে বসার পর তারা হট্টগোল শুরু করে, বিধান পরিষদের কংগ্রেস সদস্যরা ডেপুটি চেয়ারম্যানের চেয়ার ঠেলে সরিয়ে দেন। এই সময় কংগ্রেস ও বিজেপি বিধায়ক (MLC)-দের মধ্যে গোলমাল হয়৷

আরও পড়ুন : কৃষক বিক্ষোভের মধ্যেই ফের বিদেশ সফরে রাহুল, দলের অন্দরেই উঠছে প্রশ্ন

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...