Wednesday, March 25, 2026

নতুন বছরে নতুন রূপে গায়িকা ইমন চক্রবর্তী

Date:

Share post:

২০২০ বছরটা অন্য অনেকের কাছে খারাপ হলেও, ব্যতিক্রম ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। একের পর এক সুখবর দিয়েই চলেছেন তিনি। বিয়ের সুখবর তো আগেই দিয়েছেন। এবার ইনস্টাগ্রামে আরও একটি সুখবর দিলেন ইমন।

আরও পড়ুন – তিন লাফে কামাল খিলাড়ি অক্ষয়ের

সারেগামাপা-র মেন্টর ইমন চক্রবর্তী জানিয়েছেন, খুব শীঘ্রই এ. আর. রহমানের (A. R. Rahman) তৈরি করা সুরে, তিনি প্রকাশ করতে চলেছেন তাঁর প্রথম হিন্দি সিঙ্গেল। এক্ষেত্রে তাঁর প্রথম পছন্দ ‘তাল’ সিনেমার জন্য ‘নেহি সামনে’ গানটি। অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে থাকছেন সুরকার তথা সঙ্গীত প্রযোজক নীলাঞ্জন ঘোষ, যিনি আবার ইমনের হবু স্বামীও বটে। ভিডিও পরিকল্পনায় শুভদীপ। স্টাইলিংয়ের দায়িত্বে বিথি রায়।

১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল ‘তাল’ ছবিটি। যার সঙ্গীত পরিচালক ছিলেন এ. আর. রহমান। ছবির প্রতিটি গানই খুব জনপ্রিয়। প্রসঙ্গত, ২০১৭ সালে অনুপম রায়ের সুরে ‘তুমি যাকে ভালবাসো’ গানটির সুবাদে জাতীয় পুরস্কার পেয়েছিলেন ইমন। আর তাই, প্রথম হিন্দি সিঙ্গলসও যে তিনি দর্শকদের মন জয় করে নেবেন, এ আর আশর্যের কী….

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...